এক্সপ্লোর

Supreme Court: ফায়ার অপারেটর পদে চাকরিহারা ২৮ জনের চাকরি ফেরত! নির্দেশ সুপ্রিম কোর্টের

Fire Service Job: হাইকোর্টের রায় খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। হাসি ফুটল অক্সিলারি ফায়ার অপারেটর পদে চাকরিহারা ২৮ জনের মুখে। 

সৌভিক মজুমদার, কলকাতা: দমকলকর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করল বিচারপতি জে.কে মহেশ্বরীর বেঞ্চ। ২০১৯ সালে রাজ্য জুড়ে ফায়ার অপারেটর পদে ২৮ জনের নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। ২০২৩ সালে ২৮ জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই চাকরিই ফিরে পেলেন ওই ২৮ জন।

দু'বছর পর হাসি ফুটল মুখে। হাইকোর্টের রায় খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। হাসি ফুটল অক্সিলারি ফায়ার অপারেটর পদে চাকরিহারা ২৮ জনের মুখে।                                               

২০১৮ সালে ফায়ার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। লিখিত পরীক্ষার ফল ঘোষণা হয় ২০১৯-এ। রাজ্যজুড়ে প্রায় ৩ হাজার কর্মী নিয়োগ হয়েছিল। জেলাভিত্তিকভাবে সম্পন্ন হয়েছিল নিয়োগের কাজ। কিন্তু ৩ হাজার নবনিযুক্তর মধ্য়ে অভিযোগ উঠেছিল ২৮ জনের বিরুদ্ধে। নিয়োগ পক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রথমে মামলা হয়  স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা SAT-এ। সেখান থেকে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।                                          

২০২৩ সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বাতিল করে ২৮ জনের নিয়োগ। ২ বছর পর সেই রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি ফেরত পেলেন ওই ২৮ জন। 

মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, 'বীরভূমের অক্সিলারি ফায়ার অপারেটর-এর যেগুলো নিয়োগ পেয়েছিল ২০১৯ সালে, ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের সার্ভিস টার্মিনেট হয়ে যায়। আজকে মহামান্য বিচারপতি মাহেশ্বরীর বেঞ্চ সুপ্রিম কোর্টে তাঁদের সার্ভিস ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের সার্ভিস টার্মিনেট হয়ে যায়। ২০২৩ থেকে তাঁরা কর্মহীন ছিল, আজকের পর থেকে আবার তারা আবার সার্ভিসে পুনর্বহাল করেছে।' 

৬ বছর আগে মিলেছিল চাকরি। ৪ বছর চাকরিও করেছিলেন। তারপর গিয়েছিল সেই চাকরি। চাকরি বাতিলের ২ বছর পর সেই চাকরিই ফেরত পেলেন ২৮ জন।                                                        

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
Krishnendu Narayan Chowdhury: “ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?
“ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?

ভিডিও

Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget