এক্সপ্লোর

IPAC Case Breaking : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি, কেন সময় চাইছেন এজেন্সি?

Supreme Court IPAC Case : মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের হলফনামার জবাব দিতে সময় চাইল ED, আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সম্ভাবনা।

বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি :  সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি । I-PAC কাণ্ডে ED-র মামলার শুনানি পিছিয়ে গেল। মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে গেল ED-র মামলার শুনানি। সোমবার রাতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার জানায়, 'ED-র তল্লাশিতে বাধা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় । ED-র অনুমতি নিয়েই পার্টি সংক্রান্ত নথি নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী'। মঙ্গলবার ED হলফনামার জবাব দিতে সময় চেয়ে নেয়। তারপরই সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দেয় পরের মঙ্গলবার পর্যন্ত। এই মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি । ED-র তল্লাশিতে বাধা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, ED-র অনুমতি নিয়েই পার্টি সংক্রান্ত নথি নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী, ইডির দাবি খারিজ করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের তরফে। তারই উত্তর দেওয়ার জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে। 

কেন আজ হল না শুনানি?

গত ১৫ জানুয়ারি, সর্বোচ্চ আদালত সব পক্ষকে নোটিস জারি করে ২ সপ্তাহের মধ্য়ে হলফনামা জমা দিতে বলে। কিন্তু সূত্রের খবর, গত রবিবার ও সোমবার রাজ্য সরকারের তরফে হলফনামা দেওয়া হয়েছে। সেগুলির উত্তর দেওয়ার জন্য ED-র পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে সময় চাওয়া হয়েছে। এই কারণেই মঙ্গলবার হল না শুনানি। 

প্রেক্ষাপট

গত ৮ জানুয়ারি, IPAC-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ED-র তল্লাশির সময় দুই জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাউডন স্ট্রিটে তাঁকে সবুজ ফাইল-সহ বেরিয়ে আসতে দেখা যায়। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্য়ায় ED-র বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ তুলেছিলেন, অন্যদিকে আদালতে পাল্টা চুরি-ডাকাতির চেষ্টার মতো অভিযোগ তোলা হয়েছে ED-র তরফে। এর আগে সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন,  ED-র কাছে তথ্য ছিল ঘটনাস্থলে প্রমাণ ও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তারা (ED) স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়ে সেখানে যায়। মুখ্যমন্ত্রী DG এবং DC-কে সঙ্গে নিয়ে সেখানে আসেন। তাঁরা সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে যান, যা চুরির মতো অপরাধের সামিল। এখন রাজ্য সরকারের তরফে দেওয়া হলফনামায় দাবি করা হয়েছে, ED আধিকারিকদের অনুমতি নিয়েই I-Pac-এর কর্ণধারের বাড়ি থেকে দলের নথিপত্র নিয়ে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কাদের দাবি ঠিক? 

আপাতত অপেক্ষা পরের সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget