এক্সপ্লোর

Supreme Court: আর জি কর মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট, নির্যাতিতার পরিবারকে স্টেটাস রিপোর্ট দিতে নির্দেশ

RG Kar Case: বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই নির্দেশ দিলেন। 

কলকাতা: আর জি কর মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবেই মামলা গ্রহণ করেছিল দেশের শীর্ষ আদালত। সেই মামলাই এবার হাইকোর্টের ফেরত পাঠানো হল। বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কি না, তার উপর নজরদারি চালাতে পারবে হাইকোর্ট। বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই নির্দেশ দিলেন। (RG Kar Case)

বুধবার আর জি কর মামলা হাইকোর্টে ফেরত পাঠাল সর্বোচ্চ আদালত। কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়েই মামলা গ্রহণ করা হয়েছিল। একাধিক বার সেই নিয়ে শুনানিও হয় সেখানে। এদিন সেই মামলাগুলিই হাইকোর্টে ফেরত পাঠানো হল। (Supreme Court)

এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, কলকাতা হাইকোর্টে মামলাগুলি শোনার জন্য একটি ডিভিশন বেঞ্চ গঠন করা হবে। সেই ডিভিশন বেঞ্চই আর জি করের মামলাগুলি শুনবে। এর আগে, শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেগুলি ঠিকঠাক পালন হচ্ছে কি না, নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কি না, তাও খতিয়ে দেখবে ডিভিশন বেঞ্চই।

আর জি কর মামলায় একাধিক বার সুপ্রিম কোর্টে CBI-এর স্টেটাস রিপোর্ট জমা পড়েছে। মামলায় কারা কারা যুক্ত, তদন্ত কতদূর এগিয়েছে, তার উল্লেখ ছিল রিপর্টে। যদিও নির্যাতিতার পরিবারের অভিযোগ ছিল, CBI তাদের অন্ধকারে রাখছে। তদন্ত সংক্রান্ত প্রকৃত তথ্য দেওয়া হচ্ছে না। দৈনিক কার্যকলাপ নিয়ে অবগত করা হচ্ছে না একেবারেই। তাই এদিন আদালত জানিয়েছে, নির্যাতিতার পরিবারকে স্টেটাস রিপোর্টের প্রতিলিপি দিতে হবে, যাতে নির্যাতিতার পরিবার ও আইনজীবী রিপোর্ট খতিয়ে দেখতে পারেন এবং কোথাও খামতি রয়েছে মনে হলে, তা তুলে ধরতে পারেন আদালতে।

এদিন আদালত জানিয়েছে-

  • CBI-কে স্টেটাস রিপোর্টের প্রতিলিপি দিতে হবে। পরিবার খামতিগুলি চিহ্নিত করে তুলে ধরতে পারবে। 
  • কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাগুলির শুনানি হবে।
  • সুপ্রিম কোর্টের নির্দেশ ঠিকঠাক পালন হচ্ছে কি না, নজরদারি করবে ডিভিশন বেঞ্চই।

আর জি কর ঘটনা যখন ঘটে, সুপ্রিম কোর্টের তদানীন্তন প্রধান বিচারপতি মামলা স্থানান্তরিত করেন। মামলার গুরুত্ব বুঝে নির্দিষ্ট সময় অন্তর অন্তর শুনানি হয়। একাধিক নির্দেশও দেওয়া হয়। আর জি কর কাণ্ডে ওই স্বতঃপ্রণোদিত মামলার মূল বিষয় ছিল ধর্ষণ এবং খুন। পাশাপাশি, রাজ্যের এবং দেশের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তাও প্রাধান্য পায় মামলায়। নিরাপত্তার দিকগুলি বিবেচনা করে হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাও দেওয়া হয়। হাসপাতালগুলির রেস্ট রুম, টয়লেটের সুবিধা অসুবিধা, হাসপাতাল চত্বরের নিরাপত্তা, সিসিটিভি নজরদারি নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলি মানা হয়েছে কি না, কী কী পদক্ষেপ করা হয়েছে, সেগুলিও এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চই খতিয়ে দেখবে। সুপ্রিম কোর্ট থেকে সমস্ত নথিপত্র হাইকোর্টে ফেরত আসবে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিই ঠিক করবেন, কোন ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget