এক্সপ্লোর

Surendranath Law College: জট কাটেনি সুরেন্দ্রনাথ ল' কলেজে, দ্বন্দ্বের মধ্যেই ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক ভাইস প্রিন্সিপালের

Surendranath Law College Controversy: বিগত কয়েকদিন ধরে শিরোনামে সুরেন্দ্রনাথ ল' কলেজ। ছাত্রদের একাংশের বিক্ষোভে পদত্যাগ করেন ভাইস প্রিন্সিপাল। পরে তিনি দাবি করেন, চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন।

কলকাতা : সুরেন্দ্রনাথ ল' কলেজে এখনও কাটেনি জট। পড়ুয়াদের একাংশের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন ভাইস প্রিন্সিপাল। ৪০ শতাংশ উপস্থিতির হার থাকলে জরিমানা নিয়ে পরীক্ষায় বসতে দেওয়া হবে ছাত্রছাত্রীদের। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজের পরিচালন সমিতির তরফে। যদিও কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতায় অনড় ছাত্রছাত্রীরা। 

বিগত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে সুরেন্দ্রনাথ ল' কলেজ। ছাত্রদের একাংশের বিক্ষোভ চলেছে কলেজে। এরপর পদত্যাগ করেন ভাইস প্রিন্সিপাল। পরে তিনি দাবি করেন, চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। জোর করে ইস্তফা দেওয়ানো হয়েছে তাঁকে। সই না করলে কলেজ থেকে তাঁর 'লাশ বেরোত', এমন মন্তব্যও করেছেন সুরেন্দ্রনাথ ল' কলেজের ভাইস প্রিন্সিপাল মহম্মদি তারান্নুম। ছাত্রদের একাংশের বিক্ষোভের জেরে চাপের মুখে ভাইস প্রিন্সিপালের পদত্য়াগের ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চায় সুরেন্দ্রনাথ ল'কলেজ। এখনও সব সমস্যার সমাধান হয়নি। তবে তার মধ্যেই ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ছাত্র-প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন সুরেন্দ্রনাথ ল'কলেজে ভাইস প্রিন্সিপাল। শুনলেন ছাত্রছাত্রীদের দাবি। 

'আমি কেন বিজেপির পতাকা লাগাতে যাব? এর পিছনে চক্রান্ত রয়েছে, ষড়যন্ত্র রয়েছে', বলছেন হুমায়ুন কবীর 

সুরেন্দ্রনাথ ল' কলেজের ছাত্রছাত্রীদের একাংশের দাবি, ক্লাসে উপস্থিতির হার পর্যাপ্ত না থাকলেও, তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। এই দাবিতেও এখনও অনড় বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। পড়ুয়াদের আরও অভিযোগ, কলেজে সঠিকভাবে অ্যাটেনডেন্স সংগ্রহ করার পরিকাঠামোই নেই। এই নিয়ে আবার সরব হয়েছিলেন বিজেপি বিধায়ক এবং কলেজের পরিচালন সমিতির সভাপতি কৌস্তভ বাগচী। তিনি বলেন, পড়ুয়াদের অনেকেই তাঁকে জানিয়েছে যে সকালে কলেজে গেলেও গেট খোলা থাকত না, ক্লাস হতো না, সঠিকভাবে অ্যাটেনডেন্স নেওয়া হতো না। হোয়াটসঅ্যাপে, চিরকুটে লেখা হতো অ্যাটেনডেন্স। এইসব বিষয়ে সরব হয়েছেন কৌস্তভ বাগচী। 

বিতর্কের সূত্রপাত কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার নিয়েই। বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, পরীক্ষায় বসতে গেলে পড়ুয়াদের ৭০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। পড়ুয়াদের দাবি, কলেজ কর্তৃপক্ষ জানায়, উপস্থিতির হার ৪০ শতাংশের নীচে থাকায় বহু ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এই অবস্থায় ৮ সেপ্টেম্বর, বৈঠকে বসে কলেজের পরিচালন সমিতি। সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, ৪০ শতাংশ উপস্থিতির হার থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে। তার জন্য ১ হাজার টাকা জরিমানা করা হবে। অভিযোগ, সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন ভাইস প্রিন্সিপাল। 

গত বৃহস্পতিবার থেকেই পড়ুয়াদের বিক্ষোভ চলছিল সুরেন্দ্রনাথ ল' কলেজে। বিক্ষোভের মুখে পড়ে শুক্রবার ইস্তফা দেওয়ার কথা জানান ভাইস প্রিন্সিপাল মহম্মদি তারান্নুম। পরে তিনি দাবি করেন, বাধ্য হয়েই ইস্তফার বয়ানে সই করতে হয়েছিল তাঁকে। ভাইস প্রিন্সিপাল বলেছিলেন, সোমবার তিনি কলেজে আসবেন। তবে সেদিন তিনি কলেজে আসেননি। মঙ্গলবার তিনি কলেজে আসেন এবং বৈঠক করেন। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget