এক্সপ্লোর

Susmita Dev : ইস্তফার পরেই হিমন্ত বিশ্বশর্মার কাছে সুস্মিতা দেব, অসম বিজেপিতে যোগ দিচ্ছেন ?

Assam BJP : হিমন্তের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে রাজধানীতে তুমুল জল্পনা শুরু হয়েছে।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : রাজ্যসভা থেকে ইস্তফার পরেই অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে সুস্মিতা দেব। দিল্লিতে আজ এনডিএ-র মুখ্যমন্ত্রীদের সঙ্গে দুপুর ৩টেয় বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই কারণে দিল্লি এসেছেন হিমন্ত। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন সুস্মিতা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি অসম বিজেপিতে যোগ দিচ্ছেন ? হিমন্তের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে রাজধানীতে তুমুল জল্পনা শুরু হয়েছে। যদিও এটাকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন সুস্মিতা।

কংগ্রেস ছাড়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সুস্মিতা দেব। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেছিলে তিনি। অভিষেকের সঙ্গে বৈঠকের পর মা-মাটি মানুষের উত্তরীয় পরে নবান্নেও গিয়েছিলেন অসমের শিলচরের প্রাক্তন সাংসদ। তৃণমূলে যোগ দেওয়ার পরের দিন সাংবাদিক বৈঠক করে সুস্মিতা বলেছিলেন, "ভবিষ্যতে দেশের ভালর জন্য কাজ করতে চাই। সেই কাজের সঙ্গেই আমি জুড়ে গেলাম। কংগ্রেসের তরফে রাহুল গাঁধী, সনিয়া গাঁধী আমায় অনেক সুযোগ দিয়েছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সবরকমভাবে কাজ করতে চাই। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) সঙ্গে আমার কথা হয়েছে। তিনি তাঁর লক্ষ্যে আত্মবিশ্বাসী।" এরপর রাজ্যসভায় তাঁকে প্রার্থী করে তৃণমূল।

দিন দু'য়েক আগে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। এমনকী দলীয় পদও ছেড়ে দেন। তারপর থেকেই জল্পনা চলছিল যে, অসমের এই নেত্রীও রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন। সেইমতো এদিন তিনি ইস্তফা দিলেন। নিজেই দেখা করে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। তাঁর ইস্তফাপত্র গৃহীতও হয়েছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি তৃণমূলের সব পোস্ট থেকেও পদত্যাগ করেছেন সুস্মিতা দেব। অসমে তৃণমূলের শাখা তাঁর নেতৃত্ব চলছিল। সেই পদও তিনি ছেড়ে দিয়েছেন। তৃণমূল নেতৃত্বকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলে দলের সংগঠন বাড়াতে সুস্মিতা দেবকে তৃণমূলে এনেছিলেন অভিষেক। সেই তিনিও এবার তৃণমূল ছেড়ে দিলেন। এরপরই তিনি হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন। পরে সুস্মিতা সাংবাদিকদের বলেন, "হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছি। আমার ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে আপনাদের সঙ্গে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেব। কী কারণে আমি এই সিদ্ধান্ত নিলাম তা অনেক দীর্ঘ ।  রাজনীতিতে সবকিছু প্রকাশ করার প্রয়োজন পড়ে না।" Susmita Dev

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Advertisement

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget