এক্সপ্লোর

Shyama Prasad Mukherjee Idol: শ্যামাপ্রসাদের সুউচ্চ মূর্তি তৈরি হবে রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, কত উঁচু, কোথায় বসবে?

Suvendu Adhikari on Shyama Prasad Mukherjee: পশ্চিমবঙ্গে তৈরি হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের সুবিশাল মূর্তি। ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: পশ্চিমবঙ্গে এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল মূর্তি তৈরির ঘোষণা। রবিবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে ১২৫ ফুট উঁচু মূর্তি তৈরি করা হবে। কোথায় বসানো হবে ওই মূর্তি, তা যদিও এখনও খোলসা হয়নি। তবে মূর্তি-সহ একটি পার্ক তৈরির কথা জানিয়েছেন শুভেন্দু। শ্য়ামাপ্রসাদের পৈতৃক ভিটেয় স্মারক এবং লাইব্রেরি তৈরির ঘোষণাও করেছেন। (Suvendu Adhikari on Shyama Prasad Mukherjee)

রবিবার শ্যামাপ্রসাদের মূর্তি তৈরির ঘোষণা করলেন শুভেন্দু। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে এই সিদ্ধান্ত বলে জানান। তিনি বলেন, "আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ১২৫তম জন্মবার্ষিকী। আমার ঠিক করেছি, ১২৫ ফুট মূর্তি-সহ সুন্দর একটি পার্ক বানাব। হুগলিতে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেয় আমাদের সরকার জমি কিনে স্মারক, লাইব্রেরি বানাবে। অনেক পরিকল্পনা রয়েছে। কী ভাবে পশ্চিমবঙ্গের সৃষ্টি হল, ১৯৪৭ সালে তদানীন্তন কংগ্রেস কীভাবে বিভীষিকাময় দেশভাগ করেছিল...শ্যামাপ্রসাদ এবং স্বামী প্রণবানন্দ বঙ্গকে ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। এই ইতিহাস ভুলিয়ে দেওয়া যাবে না। আমরা ভুলিয়ে দিতে দেব না। আপনাদের সহযোগিতা চাই।" (Shyama Prasad Mukherjee Idol)

আরও পড়ুন: ‘গতকাল ট্রেলার দেখেছে সরকার…’, ৭ দিনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় ককরোচ জনতা পার্টি, বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত

শ্যামাপ্রসাদের অবদান তুলে ধরতে গিয়ে শুভেন্দু আরও বলেন, "১৯৪৭ সালের ৪ থেকে ৬ এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহা সম্মেলনের আয়োজন হয়েছিল। গোটা দেশ থেকে হিন্দু মহাসভার প্রতিনিধিরা সেই সম্মেলনে যোগ দেন। সম্মেলনের শেষ দিনস শ্যামাপ্রসাদ রেগুলেশন করেছিলেন যে, পশ্চিমবঙ্গের বাঙালিরা, আমরা হোমল্যান্ড ভারতে থাকব। পাকিস্তানে যাব না। এর ফলশ্রুতিতে ১৯৪৭ সালের ২০ জুন আজকের বিধানসভায় ৫৮-২১ ভোটে আইনসভায় পাস হয়েছিল যে, সংখ্যাগরিষ্ঠের ভোটে আমরা বাঙালি, হিন্দুরা, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা ইসলামি দেশ পাকিস্তানে যাব না। ভারতে থাকব, ভারতমাতার কাছে থাকব। তাই পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল।"

আরও পড়ুন: মদ্যপানের পর এনার্জি ড্রিঙ্কস, কনসার্টে গিয়ে বেঘোরে মৃত্যু যুবকের, হাসপাতালে বান্ধবী

আগের সরকার শ্যামাপ্রসাদের অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, "আগের যে সরকার ছিল, তার মানসিকতা আমি কী বলব, আপনারা জানেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমার কিছু কথা বলায় সীমাবদ্ধতা রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ভারত সেবা সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের প্রচেষ্টা ভুলিয়ে দেওয়ার জন্য পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে প্রতিষ্ঠা করে। যাতে শ্যামাপ্রসাদ, প্রণবানন্দের প্রচেষ্টা ভুলিয়ে দেওয়া যায় বর্তমান এবং আগামী প্রজন্মকে। আমাদের সরকার আগের সরকারের সিদ্ধান্ত বাতিল করে ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget