এক্সপ্লোর

Suvendu Adhikari: "বদলি চাকরির অন্তর্নিহিত শর্ত, অসুবিধা হলে চাকরি ছেড়ে দিন, ঝোলা নিয়ে হোলটাইমার হয়ে যান", বামেদের নিশানা শুভেন্দুর

শিক্ষা বিল সংশোধনী বিধানসভায় পেশ হওয়ার সময় বিলের সমর্থনে সরকারপক্ষ, বিরোধিতায় বিরোধীপক্ষ।

কলকাতা: বিধানসভায় বিশেষ অধিবেশনে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক বদলি বিল পেশ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল। শিক্ষা বিল সংশোধনী বিধানসভায় পেশ হওয়ার সময় বিলের সমর্থনে সরকারপক্ষ, বিরোধিতায় বিরোধীপক্ষ। মুখ্যমন্ত্রী বিলের সমর্থনে বলতে ওঠামাত্রই বিরোধীদের স্লোগান ওঠে।                                   

বামেদের বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, ‘যা খুশি করবেন নাকি? এটা কি দেশ না রাজ্যের বাইরে? এই জন্যই আপনারা হেরেছেন। সামনের ভোটে আপনাদের কী অবস্থা গেরুয়া করবে, তা দেখবেন। আপনাদের বিরোধিতায় আমাদের সুবিধাই হচ্ছে', বিরোধীদের উদ্দেশে আক্রমণ মুখ্যমন্ত্রীর।                                                 

মুখ্যমন্ত্রীর দাবি, ‘সিপিএম অনিলায়ন করেছিল। আপনাদের দল তিন না চার টুকরো জানি না, মমতায়ণ করেছিল। আমরা সেটা করব না। লিলুয়ায় এসে একজন সন্ত নিজের মতো করে কিছু বলেছেন। ভবানীপুরে তাঁর ছবি পোড়ানো হয়েছে, সিপি-কে বলছি ওদের গ্রেফতার করতে। রেজিনগরে ভাল করে লড়ব, ছাড়ার কোনও জায়গা নেই। রাজ্য ও কেন্দ্র মিলিয়ে ১৩০০ কোটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়া হবে'।                                        

এরপরই সুর চড়িয়ে শুভেন্দু বলেন, 'ভারত তেরে টুকড়ে হোঙ্গে লিখলে, আমরাই টুকরো করে দেব। নতুন তৈরি হওয়া বিশ্ববিদ্যালয়ে তথাকথিত পণ্ডিতদের পাঠাব। প্রতিষ্ঠিত ৮টি বিশ্ববিদ্যালয়ে প্রচুর অধ্যাপক-শিক্ষাকর্মী আছেন, তাঁদের অন্যত্র পাঠানো হবে। অন্যান্য রাজ্যেও কলেজ-বিশ্ববিদ্যালয়ে বদলির সংস্থান রয়েছে। কোন লাইনে যাচ্ছি, বোঝা যেতেই বিল নিয়ে চিড়বিড় করা শুরু হয়েছে। রাজ্যে বিধানসভায় আইন প্রণয়নের নিজস্ব শিক্ষা আইন আনার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। সরকারের আইনের জায়গা বিশ্ববিদ্যালয়ের আইনের উপরে'।

হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, 'কিষেণজির নাম বিশ্ববিদ্যালয়ে লিখতে দেব না। বেছে বেছে গেরুয়াধারীদের তথাকথিত বামপন্থী অধ্যাপকরা টার্গেট করেছেন,এটা চলবে না। দুর্গাপুজোকে পুজো না লিখে তথাকথিত বামপন্থীরা শারদোৎসব লিখলে, তাঁদের স্টল করতে দেবেন না। বদলি চাকরির অন্তর্নিহিত শর্ত, অসুবিধা হলে চাকরি ছেড়ে দিন, ঝোলা নিয়ে হোলটাইমার হয়ে যান। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষা হবে, পাশাপাশি সরকারের দায়বদ্ধতাও দেখা হবে।'   

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Panihati News:পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget