এক্সপ্লোর

Suvendu Adhikari: ছাত্র পরিষদের নেতা-নেত্রীদের বেআইনি ভাবে চাকরি! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikari News: জয়া দত্ত থেকে মণিশঙ্কর মণ্ডল, শুভেন্দুর নিশানায় অনেকেই।

পূর্ণেন্দু সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, বাঁকুড়া: জয়া দত্ত থেকে মণিশঙ্কর মণ্ডল। তৃণমূল (TMC) ছাত্র পরিষদের (TMCP) একাধিক প্রাক্তন নেতা-নেত্রীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযোগ মানতে চাননি TMCP-র কোনও প্রাক্তন নেতা-নেত্রীই।

দুর্নীতি নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ এবং  গ্রুপ-ডি, গ্রুপ-সি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য (SSC Recruitment Scam)। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে CBI। নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধেও! 

এই পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার সোনামুখীতে বিজেপির (BJP) এক কর্মীসভায় তিনি দাবি করেন, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তৃণমূলের ছাত্র পরিষদের নেতা-নেত্রীদের অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে। 

এ দিন শুভেন্দু বলেন, "বিশ্ববিদ্যালয়ের চাকরি দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম হয়েছে। জয়া দত্ত-সহ তৃণমূলের ছাত্র পরিষদের নেতানেত্রীদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে এই ডাকাত পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্ব নিয়োগ করা হয়েছে।"

জয়া দত্ত, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভানেত্রী।  বর্তমানে তিনি বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার - প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট। ২০১৯ সালে চাকরিতে যোগ দেন তিনি।

আরও পড়ুন: Abhishek Banerjee: 'বিচার ব্যবস্থায় কিছু মানুষ তল্পিবাহকের কাজ করছেন', একের পর এক মামলায় সিবিআই তদন্ত নিয়ে অভিষেক

শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে তিনি দাবি করেছেন, বিজ্ঞাপন দেখে, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। শুভেন্দু অধিকারী পারলে প্রমাণ করেন দেখান, অবৈধভাবে চাকরি পেয়েছি। শুধু জয়া দত্ত নয়, তৃণমূল ছাত্র পরিষদের আরও অনেক প্রাক্তন নেতা-নেত্রীর বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। 

শুভেন্দুর কথায়, "বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সেই অ্যাকাউন্টে, কুণাল সামন্ত অ্যাকাউন্স অফিসার করা হয়েছে। একইভাবে মণিশঙ্কর মণ্ডল। অ্যাসিস্ট্যান্ট প্রফেসার করা হয়েছে সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে। লগ্নজিতা চক্রবর্তীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, শাওনি ভট্টাচার্যকে তিনি ওএসডি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের, তাঁকেও করা হয়েছে।"

TMCP-র প্রাক্তন রাজ্য সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। শুভেন্দু অধিকারীর অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনিও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের TMCP-র প্রাক্তন নেত্রী লগ্নজিতা চক্রবর্তী বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্মরত।  বিরোধী দলনেতার মন্তব্যের প্রেক্ষিতে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

শুভেন্দুর দাবি উড়িয়ে দিয়েছেন সকলেই
কলকাতা বিশ্ববিদ্যালয়ের TMCP-র আরেক প্রাক্তন নেতা কুণাল সামন্ত, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টস অফিসার হিসেবে চাকরি করছেন। শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে তাঁর জবাব, "বিরোধী দলনেতার কোনও যোগ্যতা নেই। তিনি এরকম কথা বলেন। তাই কোনও প্রতিক্রিয়া দেব না।" প্রতিক্রিয়া দেননি শাওনিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
West Bengal News Live : কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের

ভিডিও

Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget