এক্সপ্লোর

Teacher New Rule: 'এখন থেকে যে শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা করতে পারবেন না প্রত্যক্ষ রাজনীতি', বড় সিদ্ধান্ত সরকারের

Suvendu Adhikari: এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে শিক্ষক সংগঠনের একাংশ। তবে রাজ্য় সরকার অবশ্য় নিজেদের সিদ্ধান্তে অনড়। 

কলকাতা: এখন থেকে যে শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না। বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে শিক্ষক সংগঠনের একাংশ। তবে রাজ্য় সরকার অবশ্য় নিজেদের সিদ্ধান্তে অনড়। 

শিক্ষক-শিক্ষিকারা যুক্ত থাকতে পারবেন না সক্রিয় রাজনীতিতে, সিদ্ধান্ত বিজেপি সরকারের

আজ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'আমাদের সরকারের আমলে যত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে, তারা প্রত্য়ক্ষ রাজনীতি করতে পারবে না, আমরা অনুমতি দেব না।' নতুন নিযুক্ত শিক্ষকদের প্রত্য়ক্ষ রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। বুধবারের মন্ত্রিসভার বৈঠকের পরই ঘোষণা করা হয়েছে, এখন থেকে যে শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না। গতকালই শুভেন্দু অধিকারী বলেন, 'ভারতের কোনও রাজ্যে শিক্ষকরা সরাসরি রাজনীতির সঙ্গে থাকেন না। আজকের পর থেকে যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে, তাঁরা অন্যান্য় রাজ্যের মতো  প্রত্যক্ষ রাজনীতিতে, অর্থাৎ পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, বিধায়সভায় লড়তে পারবেন না। প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না। যারা ইতিমধ্যে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, যে অধিকার তাঁরা পেয়েছেন, সেই অধিকার আমরা খর্ব করছি না।' এই বিষয়ে উচ্চশিক্ষামন্ত্রী ও  বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, 'ভারতবর্ষে কোনও রাজনীতি, শিক্ষকরা রাজনীতি করতে পারে না। এই যে ৫ বছর আগে ভুল হয়েছিল। শিক্ষকদের কাজ পড়ানো, শিক্ষকদের কাজ রাজনীতি করা নয়।'

রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে বিরোধীতা

এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছেন, 'অন্যান্য রাজ্যের শিক্ষকরা যেহেতু সরাসরি সরকারি কর্মচারী, সেই কারণে তাঁরা রাজনীতি করতে পারেন না। ওনারা যদি সমস্ত সহ শিক্ষক-শিক্ষিকাদের ও কর্মীদের সরকারি কর্মচারী ঘোষণা করেন, ক্যাবিনেট ও বিধানসভায় আইন পাস করে, তাহলে শিক্ষকদের রাজনীতি করা থেকে বিরত করা যাবে। এক শ্রেণীর শিক্ষককে আমি রাজনীতি করতে দেব আর আরেক শ্রেণীর শিক্ষকদের আমি রাজনীতি করতে দেব না, এটা কখনও হয় না। এটা দ্বিচারিতা যেটা সংবিধান অনুমোদিত নয়।' এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে শিক্ষক সংগঠনের একাংশ। রাজ্য় সরকার অবশ্য় এই সিদ্ধান্তে অনড়। রাজ্য সরকারের এই মন্তব্যের বিরোধীতা করেছেন, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীও।

শিক্ষকরা ক্লাস না করে কেন সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন? কেন ভোটে দাঁড়াবেন? এই প্রশ্নে বিতর্ক দীর্ঘদিনের। এই আবহে এনিয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য় সরকার।

 

আরও পড়ুন: Pousali Banerjee: ফেসবুকে অশ্লীল মন্তব্য! পৌষালীর সাফ জবাব, 'যৌনকর্মী বোনকে বুকে জড়িয়ে কৃষ্ণের গান শোনাব'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget