এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর

অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ভাইপো-পন্থী তৃণমূলের নাম-নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে এই ভাষাতেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, অভিষেক বন্দোপাধ্যায়কে কার্যত তুলোধনা করলেন। বললেন, কী বলেছিলেন? DJ বাজাবেন। বাংলার লোক DJ বাজিয়ে দিয়েছে। পাল্টা জবাব দিয়েছে 'কালীঘাট-তৃণমূলও'। 

২১-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নিশানা করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। সেই বক্তৃতার প্রসঙ্গ টেনে, বিধানসভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'ফলতার মতো দূরবিন লাগবে খুঁজতে। দূরবিন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন। আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কী বলেছিলেন? DJ বাজাবেন। ৪ তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। DJ বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা।'                                            

অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এই সরকার ভদ্র আছে বলে না, এখনও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে, ওই হিরো কায়দায় ২ হাজার লোকের সামনে হাত নাড়তে নাড়তে... আপনাকে আমি বলে গেলাম, ওই ছোঁড়াকে। প্রতিষ্ঠিত চোর। ওকে আমি বলে গেলাম, ভিতরে থাকবেন কী বাইরে থাকবেন, ভবিষ্য়ৎ বলবে। যেখানেই থাকুন, ডায়মন্ড হারবারে লড়ুন। ৪০% মুসলিম ভোট আছে। তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন, তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সো কলড পুষ্পার থেকেও খারাপ হবে। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন।'                     

এদিন, শহিদ দিবসের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, 'কালকে তো শহিদ দিবস হয়নি। কেউ বলছেন, ভাইপো প্যারাসুটে নেমেছে। আর ভাইপো বলছে নোট-খাতা খুলে রাখো। ৩১-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। ৪ মে-র পরে ডায়মন্ড হারবার গেছ? জোকা পেরিয়েছ? যাও না ডায়মন্ড হারবার। পান্নালাল হালদার (ডায়মন্ড হারবারের বিধায়ক) নিয়ে যান চ্য়াম্পিয়ন MP-কে। যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতা। ফলতায় টেস্ট কেস। আপনি MP, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গরুর গাড়ির হেডলাইট। কোনও ভোটে জিততে পারবেন না। কোনও ভোটে। ওই লম্ফ ঝম্ফ।' 

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Advertisement

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget