এক্সপ্লোর

CM Suvendu Adhikari: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, "SIR-এর সিদ্ধান্ত CEC-র একার ছিল না..", কমিশনের বিবৃতির ছবি দেখিয়ে এবার বড় দাবি মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari On CEC Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্যুতে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রমশ একজোট হচ্ছে বিরোধীরা। এই ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। পাল্টা চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। দু'জনের মধ্যে কথা হয়েছে ফোনেও। পাশাপাশি রাহুল গান্ধীর সঙ্গেও কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক এমন এক আবহে রবিবার সকালে সল্টলেক থেকে সাংবাদিক বৈঠক করে বলেন, 'জনগণের রায়কে মেনে নিতে পারছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী।' এদিন তিনি নির্বাচন কমিশনের বিবৃতির ছবি দেখিয়ে দাবি করেন, 'SIR-এর সিদ্ধান্ত CEC-র একার ছিল না।'

আরও পড়ুন, SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, নাম বাদ পড়লেও মিলবে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ, কী প্রতিক্রিয়া কংগ্রেসের ?

মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর প্রক্রিয়া এবং একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বাকি দুই নির্বাচন কমিশনারের মতবিরোধ ইত্যাদি নিয়ে যা প্রকাশিত হয়েছে, তাঁকে কেন্দ্র করে, জনগণের যে ম্যান্ডেট, যে ম্যান্ডেটে আমরা ২০৮ টি আসন জিতেছে, ওরা দুপক্ষ মিলে, ৮০ টা আসন জিতেছে। ..তাঁরা সেই নির্বাচনকে অস্বীকার করেছে। এবং নির্বাচনী ব্যবস্থা এসআইআর , ফর্ম সিক্স, সবটা নিয়ে অনেকগুলি প্রশ্ন তুলেছে, সংবাদে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে। ভারতীয় জনতা পার্টির জয় হজম করতে পারছে না..জনগণের রায়কে মেনে নিতে পারছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী’, একযোগে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর।

দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা প্রতিবেদন।তাই ঝড় তুলেছে দেশজুড়ে। ফের বড়সড় প্রশ্নচিহ্নের মুখে মুখ্য় নির্বাচন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের ভূমিকা।যার বিরুদ্ধে অতীতে বারবার বিরোধীরা অভিযোগ তুলেছেন, তিনি বিজেপির এজেন্ট। তিনি বিজেপির কথায় কাজ করেন। এই প্রেক্ষাপটে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ভোটার তালিকায় নাম তোলা থেকে নাম বাদ দেওয়া, নতুন ভোটারের নাম তোলার ফর্ম বদল, ভোটার সংক্রান্ত তথ্যের নিয়ন্ত্রণ সহ নানা বিষয় নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই মতবিরোধ ছিল।

গত ১০ মাসে অন্তত ১৪ বার লিখিত ভাবে আপত্তি জানিয়েছিলেন তিন সদস্যের নির্বাচন কমিশনের দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু বিবেক জোশী।প্রতিবেদন অনুযায়ী কোনও কোনও ক্ষেত্রে দুই নির্বাচন কমিশনারকে না জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোনও কোনও ক্ষেত্রে তাঁদের আপত্তি অগ্রাহ্য় করা হয়েছিল।কোনও কোনও পদক্ষেপকে দুই নির্বাচন কমিশনার ‘অনুমোদিনহীন’ এবং ‘বেআইনি’ বলেও লিখিত ভাবে চিহ্নিত করেছিলেন।

দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২৮ জুলাই মণীশ গর্গকে নির্বাচন কমিশনরের প্রশাসনিক বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।এর কয়েক ঘণ্টার মধ্য়েই মণীশ গর্গ কমিশনের সঙ্গে আলোচনা না করেই এক অফিসারকে সরিয়ে দেন।এরপর কার্যত নজিরবিহীনভাবে দুই নির্বাচন কমিশনার সরাসরি দেশের সর্বোচ্চ প্রশাসনিক অফিসার ক্য়াবিনেট সেক্রেটারিকে চিঠি লেখেন এবং বলেন 'এটা স্পষ্টভাবে কমিশনের আইনভঙ্গ' এবং 'গর্গের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্য়বস্থা নেওয়া হোক'।  এরপর দেশের সব সাধারণ মানুষ কি নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা রাখতে পারবে?  নানা মহলে প্রশ্ন উঠছে।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal Weather Update: পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
GKSS Poll: বামেরাই এখন বিজেপির মূল প্রতিপক্ষ? কী বলছেন সাধারণ মানুষ?
বামেরাই এখন বিজেপির মূল প্রতিপক্ষ? কী বলছেন সাধারণ মানুষ?
Madan Mitra: স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
Advertisement

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget