এক্সপ্লোর

Suvendu Adhikari: 'কাউন্টডাউন শুরু', চাপল অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাংলায় জারি ধারা ২৭! দাবি শুভেন্দুর

Mamata Banerjee: 'পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে বাজেটে বরাদ্দ ছাড়াই বিভ্রান্ত করার চেষ্টা', বিজেপির কিষাণ মোর্চার ‍র‍্যালি থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণে বিরোধী দলনেতা । 

কলকাতা: সিঙ্গুরে পথশ্রী প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর, তীব্র আক্রমণে বিরোধী দলনেতা। ঠিকাদারদের বলেছি, একটা টাকাও পাবেন না, পাল্টা আক্রমণে শুভেন্দু অধিকারী 'ঠিকাদাররা বলেছি, কেউ এই কাজ করবেন না, টাকা পাবেন না', দুর্নীতি নিয়ে পার্থ, মানিক, কেষ্টদের প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর। 'পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে বাজেটে বরাদ্দ ছাড়াই বিভ্রান্ত করার চেষ্টা', বিজেপির কিষাণ মোর্চার ‍র‍্যালি থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণে বিরোধী দলনেতা । 

আবাস যোজনা-সহ একাধিক ক্ষেত্রে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে টানাপোড়েন চলছে। সেই আবহেই মঙ্গলবার এ নিয়ে মুখ খুললেন শুভেন্দু। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার বাংলায় ২৭ নম্বর ধারা জারি করেছে। যেখানে ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক নির্মাণ, ২০২৩-'২৪ এ বাংলা আর কোনও টাকা পাবে না।"

এ দিন শুভেন্দু আরও বলেন, "২৭ নম্বর ধারার অর্থ হল, ব্য়াপক দুর্নীতির জেরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো। একটা দুর্নীতিগ্রস্ত সরকারের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতর এবং অর্থমন্ত্রক। ২০২৩-'২৪ সালে আর কোনও চটাকা পাবে না। ভারতের শুধু একটি রাজ্যের উপরই এই ধারা চাপানো হয়েছে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আর হাতেগোনা দিন বাকি। "

কৃষিক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও এ দিন অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, "আমরা রেডি করে ফেলেছি কাগজপত্র। তদানীন্তন খাদ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার ধান কেনাতে কত বড় দুর্নীতি করেছে রাইস মিল মালিকদের একটা অংশকে নিয়ে, প্রমাণ বিরোধী দলনেতা করে দেবে।"

গ্রাম বাংলায় পঞ্চায়েত নির্বাচনের দিন ক্ষণ এখনও ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু ইতিমধ্যে কোমর বেঁধে ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে শাসক-বিরোধী দু'পক্ষ। মঙ্গলবার রাজ্যে কৃষকের আত্মহত্যা, সারের দাম নিয়ে কালোবাজারি, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে কৃষক পরিবারদের বঞ্চিত করার মতো একাধিক অভিযোগ তুলে কলেজ স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে বিজেপির কিষান মোর্চা। তাতে  নানা ছবি ধরা পড়ে। কোথাও রাজ্যের কৃষকদের অবস্থা বোঝাতে খাটিয়া নিয়ে মিছিলে হাঁটেন কর্মী সমর্থকরা।  

এদিন সিঙ্গুরের অধিগৃহীত জমি ফেরত নিয়েও মমতাকে আক্রমণ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। তাঁর কথায়, "সিঙ্গুরে যে জমিতে সর্ষের বীজ পুঁতেছিলেন, সর্ষে হয়নি। মাছও হয়নি। ওই জমিতে বালি-সিমেন্ট-রড মিশে গিয়েছে। ব্যবহারযোগ্য জমি নয়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget