এক্সপ্লোর

Suvendu Adhikari On SIR : ভোটারের সংখ্যায় আর কোনও ফারাক রইল না বিজেপি তৃণমূলের?এভাবে হিসেব কষলেন শুভেন্দু !

Suvendu Adhikari On SIR : ' ৪১ লক্ষের মতো ভোটারের গ্যাপ ছিল। ৫৮ লক্ষ ভোট বাদ যাওয়ার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে বিজেপির সঙ্গে ওদের কোনও পার্থক্য এই মুহূর্তে নেই।'

পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল SIR প্রক্রিয়া। প্রায় দেড় মাস পর, মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে জায়গা পেলেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। বাদ গেল ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। আর ক'মাস পরেই বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে রাজ্যবাসী। তার আগে, SIR নিয়ে গত কয়েক মাসে রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে যাচ্ছে!
কার নাম থাকবে!

কে বাদ যাবে! কে বৈধ ভোটার! কে অনুপ্রবেশকারী! এসব নিয়ে চাপানউতোরের মধ্যেই অপেক্ষার প্রহর গুনছিল রাজ্যবাসী। এই অবস্থায় মঙ্গলবার, খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়ল, সেই তালিকা পৃথকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি নাম, যার মধ্য়ে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২। ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন ভোটার অন্য়ত্র স্থানান্তরিত হয়েছেন। ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন ডুপ্লিকেট ভোটারের নাম বাদ গেছে। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা ৫৭ হাজার ৬০৪। সব মিলিয়ে এনুমারেশন পর্বের পর বাদ যাওয়া ভোটারের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯-এ। কার নাম কী কারণে বাদ গেছে, সেটাও তালিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। 

আর এই তালিকা বেরোতেই চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। হিসেব কষে বললেন, এখন আর ভোটারের নিরিখে বিজেপি তৃণমূলের আর ফারাক রইল না। তবে কি আগামী বিধানসভায় সত্যিই কাঁটে কা টক্কর? কী বলছেন বিরোধী দলনেতা ?'২০২৪-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য মাত্র ২১ লক্ষ। আমরা ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার আর ওরা ২ কোটি ৭৫ লক্ষের আশপাশে। অর্থাৎ ৪১ লক্ষের মতো ভোটারের গ্যাপ ছিল। ৫৮ লক্ষ ভোট বাদ যাওয়ার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে বিজেপির সঙ্গে ওদের কোনও পার্থক্য এই মুহূর্তে নেই। বিপুল সংখ্যক নাম আরও বাদ যাবে এবং সংখ্যাটা আমি আগেও যেটা বলেছিলাম আমি রিপিট করব না আজকে আর, সেই সংখ্যার থেকেও বাড়বে।'  

এদিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেছেন, '২০২১ সালে তৃণমূল কংগ্রেসের যা আসন ছিল, যা প্রাপ্ত ভোটের হার ছিল, একটা হলেও আসন বাড়বে। ভোটের হার বাড়বে। না বাড়লে, বিজেপির নেতারা যা বলবেন, আমি তাই করব' 

 

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget