এক্সপ্লোর

Calcutta High Court: আদালতে সশরীরে হাজিরা দিতে হবে না, মানহানি মামলায় অব্যাহতি শুভেন্দুকে

Suvendu Adhikari: ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দেন শুভেন্দু। সেই সময় তাঁর সঙ্গে তৃণমূল নেতাদের বাগযুদ্ধ চরমে ওঠে।

কলকাতা: কুণাল ঘোষের (Kunal Ghosh) দায়ের করা মানহানির মামলায় (Defamation Case)  আগামীকাল নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। নিম্ন আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিরোধী দলনেতার বিরুদ্ধে ১০০টি মামলা দায়ের হলে, ১০০টি আদালতেই কি হাজিরা দিতে হবে? প্রশ্ন তোলেন বিচারপতি।

কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়া থেকে রক্ষা পেলেন শুভেন্দু

আগামী ১৭ নভেম্বর এই মামলার পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছে আদালত। তার আগে শনিবার শুভেন্দু অধিকারীকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। তাতেই স্থগিতাদেশ দিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানিয়ে দিলেন, সশরীরে আদালতে হাজিরা দিতে হবে না বিরোধী দলনেতাকে। 

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দেন শুভেন্দু। সেই সময় তাঁর সঙ্গে তৃণমূল নেতাদের বাগযুদ্ধ চরমে ওঠে। ২০২০ সালে ভোট প্রচারে অধিকারী পরিবারের ঘরের মাঠ কাঁথিতে গিয়ে শুভেন্দুকে আক্রমণ করেন কুণালষ। অভিযোগ, সেই মন্তব্যের পাল্টা কুণাল ঘোষকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলে নিশানা করেন শুভেন্দু। এই বক্তব্যের কারণেই শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন কুণাল।

আরও পড়ুন: Bankura : ফেরিওয়ালা থেকে IIT খড়গপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, ছোটনের জীবন গল্পকেও হার মানায়

শুভেন্দুর বিরুদ্ধে মামলা নিয়ে কুণালের বক্তব্য ছিল, "রাজনৈতিক আক্রমণ সব সময়েই হয়। কিন্তু ও যা বলেছিল তার প্রেক্ষিতে আমি মানহানির মামলা করেছিলাম। ওর পিটিশনে উনি সুপ্রিম কোর্টের গাইডলাইন উল্লেখ করেছেন৷ আমার আইনজীবীরা কাঁথির বিষয় কেন গ্রহণযোগ্য নয় তা বলেছিলেন। এক্ষেত্রে কাঁথির দূরত্ব গ্রহণীয় নয়। অর্ডার এসেছে সেখানে হাজির থাকতে বলেছে।"

শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন কুণাল

এই মামলায় শুভেন্দুর আইনজীবী আদালতে জানান, বিরোধী দলনেকতার বাড়ি বহুদূরে। তাই সশরীরে হাজিরা থেকে ছাড় দেওয়া হোক তাঁকে। এর পাল্টা কুণালের আইনজীবী আদালতে জানান, বিরোধী দলনেতা বিধানসভায় বসেন। রাজনীতি করতে গোটা বাংলায় ঘোরেন। তাঁর দফতর আদালত থেকে মাত্র ৩০০ মিটার দূরে। তাহলে আদালতে হাজিরা দিতে আপত্তি কোথায়? তবে শেষমেশ শুভেন্দুকে সশরীরে হাজিরা দিতে হবে না বলেই জানাল কলকাতা হাইকোর্ট। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget