এক্সপ্লোর

West Bengal BJP: BJP-র নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠানে দেখা গেল না দিলীপ ঘোষকে, সুকান্ত-শুভেন্দু কী বললেন?

Suvendu Adhikari: শুধু বর্তমানেই নয়, বঙ্গ বিজেপি-র অতীত থেকেও কি ব্রাত্য দিলীপ? সভাপতি নির্বাচন অনুষ্ঠানে দিলীপ ঘোষের অনুপস্থিতিতে উঠছে প্রশ্ন।

কলকাতা: রাজ্য বিজেপি-র নতুন সভাপতি হলেন শমীক ভট্টাচার্য। সেই উপলক্ষে এই মুহূর্তে উৎসবমুখর রাজ্য বিজেপি। কিন্তু এই সবকিছু থেকেই দূরে বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একসময় নির্বাচনী রাজনীতিতে বিজেপি-কে দাঁড় করিয়েছিলেন যিনি, সেই দিলীপের সঙ্গে বিজেপি-র বর্তমান রাজ্য নেতৃত্বের সমীকরণে ছেদ পড়েছে বলে জল্পনা। আর সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি-র প্রাক্তন সভাপতিদের সম্মান জানাতে উদ্যোগী হলেও, একবারও দিলীপের নাম শোনা গেল না তাঁর মুখে। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপি-র সভাপতি নির্বাচিত হলেন শমীক। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি-কে তিনিই নেতৃত্ব দেবেন। গতকাল যখন শমীক মনোনয়নপত্র জমা দেন, সেই সময়ও তাঁর পাশে ছিলেন শুভেন্দু। ছিলেন বিজেপি-র সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। আজ আনুষ্ঠানিক ভাবে শমীকের হাতে রাজ্য বিজেপি-র দায়িত্ব তুলে দেওয়া হলে, সেখানেও তাঁরা উপস্থিত ছিলেন। কিন্তু সুকান্ত এবং শুভেন্দুর ভাষণে ফারাক ধরা পড়ল অনেকটাই।

এদিন বক্তৃতার শুরুতেই বিজেপি-র অতীতের কথা বলেন শুভেন্দু। তাঁকে বলতে শোনা যায়, "অতীত যদি কেউ ভুলে যায়, তার ভবিষ্যৎ ভাল হতে পারে না। তাই আমি প্রাক্তন সভাপতি ত্রয়, বর্ষীয়ান অধ্যাপক অসীম ঘোষ, দাদা রাহুল সিনহা এবং সতীর্থ সুকান্ত মজুমদারকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই।" উল্লেখ্য, সুকান্তর আগে রাজ্য বিজেপি-র রাশ দিলীপের হাতে ছিল। তার অনেক আগে ওই দায়িত্ব সামলান অসীম, ২০০০ থেকে ২০০২ সালে। তার পর আসেন তথাগত রায়, ২০০২-২০০৬। তথাগতর পর সত্যব্রত মুখোপাধ্য়ায়, ২০০৮-২০০৯, তার পর রাহুল, ২০০৯-২০১৫। তাই দিলীপকে টপকে শুভেন্দু রাহুল এবং অসীমের নাম কেন নিলেন, ইচ্ছাকৃত ভাবেই কি তিনি দিলীপের নাম মুখে আনলেন না, উঠছে প্রশ্ন।

শমীককে স্বাগত জানাতে গিয়ে এদিন দিলীপের কথা উল্লেখ করেন সুকান্ত। জানান, চার বছর আগে, এভাবেই তাঁর হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন বিজেপি-র তদানীন্তন রাজ্য সভাপতি দিলীপ। এবার তিনি বয়সে প্রবীণ শমীকের 'নবীন বরণ' করলেন। আগামী দিনে শমীকও হয়ত অন্যের হাতে দায়িত্ব সঁপে দেবেন। কিন্তু শুভেন্দু একেবারেই সেই রাস্তায় হাঁটেননি। 

রাজ্য বিজেপি-তে দিলীপের সঙ্গে শুভেন্দুর দ্বন্দ্বের খবর আজকের নয়। সেই নিয়ে দলের অন্দরেও বিভাজন। শুভেন্দু সেই নিয়ে কোনও কথা না বললেও, দিলীপ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তৃণমূল থেকে কয়েকজনের বিজেপি-তে আসা নিয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি। তাঁর আপত্তিতেই তাঁদের দিল্লি গিয়ে দলে যোগ দিতে হয়। দিলীপের কেন্দ্রবদল থেকে দলে কোণ ঠাসা হয়ে পড়ার নেপথ্যেও শুভেন্দুর হাত দেখেন দিলীপের অনুরাগীরা। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget