এক্সপ্লোর

Janatar Darbar : কথা মতোই কাজ, জনতার দরবার শুরু মুখ্যমন্ত্রীর; কোথায় শুনলেন মানুষের অভাব-অভিযোগ ?

West Bengal News : লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রীদের নিয়ে মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী। 

কলকাতা : কথা মতো কাজ, আজ থেকেই জনতার দরবার শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপি দফতরে বসল মুখ্যমন্ত্রীর জনতার দরবার। মুখ্যমন্ত্রীকে নিজেদের অসুবিধার কথা জানাতে ভিড় জমান মানুষ। সকাল ১০টার কিছু আগে দলীয় দফতরে এসে পৌঁছন শুভেন্দু অধিকারী। লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রীদের নিয়ে মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী। 

অভাব-অভিযোগ জানাতে আসা এক মহিলা বলেন, "উনি যে আমাদের এই সময়টুকু দিয়ে আমাদের কথাটা শুনেছেন এটাতেই আমরা অনেক বেশি স্বস্তি অনুভব করছি। আমরা ইএসআই কন্ট্রাকচুয়াল এমবি স্কিমে স্টাফ নার্স। ২০১৯ সালের পর থেকে ওখানে কোনও পারমানেন্ট রিক্রুটমেন্ট নেই। এমতাবস্থায় ২০২৩ এবং ২০২৫ সালে যেভাবে পারমানেন্ট স্টাফ নার্সরা ইন্টারভিউয়ের মাধ্যমে, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ঢোকেন, আমরাও সেরকমই ইন্টারভিউ উইথ ডকুমেন্ট ভেরিফিকেশন দিয়েই ঢুকেছি। ২০২৩ সাল থেকে আমরা নিরলসভাবে পারমানেন্ট স্টাফ নার্সদের মতোই ডিউটি করে যাচ্ছি। সম কাজে সম বেতন, সেটা আমরা পাচ্ছি না। ২০২৩ সাল থেকে আমাদের বেতন একই জায়গায় আটকে আছে। তাইজন্য আমরা অনুরোধ করেছি, যাতে উনি ব্যাপারটা দেখেন।" অপর একজন বলেন, "পজিটিভলি আশা রাখছি। খুবই আশা রাখছি। এর আগে অনেক জায়গায় আমরা বলার চেষ্টা করেছি। সেই সদুত্তর আমরা কোথাও থেকে পাইনি বলে আমরা আজ এখানে এসেছি। আমরা খুবই আশা রাখছি। ভাল লাগছে এখানে আসতে পেরে, বলতে পেরে। আমাদের কথাটা জানাতে পেরে।" 

বিপুল জনাদেশ নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার মানুষের প্রত্যাশা পূরণের পালা। সেইমতোই একে একে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্যের নতুন সরকার। সেই তালিকায় রয়েছে জনতার দরবার। যেখানে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শোনা হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ( Yogi Adityanath)  ‘জনতা দরবার’ রাজনৈতিক মহলে অনেক ধরেই অত্যন্ত চর্চিত। গোরক্ষপুর বা লখনউতে নিয়মিত সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনেন যোগী আদিত্যনাথ। এবার সেই মডেলেই পশ্চিমবঙ্গে শুরু হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari-) ‘জনতার দরবার’। এদিন সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন তিনি। নতুন সরকারের অন্যতম জনমুখী উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে এই কর্মসূচিকে। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন। মানুষের অভাব-অভিযোগ শুনে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। Suvendu Adhikari at Janatar Darbar

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget