এক্সপ্লোর

Annapurna Yojona : যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী । বললেন,  ৩০ অগাস্টের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদের নাম নথিভুক্ত হয়ে যাবে। তাঁরা পেয়ে যাবেন। 

জলপাইগুড়ি : সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি ঘোষণা করলেন, 'পরিযায়ী শ্রমিকরা এবার রাজ্যে ফিরতে শুরু করুন । সবাই জব কার্ড করে ফেলুন, বছরে ১২৫ দিনের কাজ দেব'। এছাড়াও অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় বার্তা দিলেন তিনি। বললেন,  ৩০ অগাস্টের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদের নাম নথিভুক্ত হয়ে যাবে। তাঁরা পেয়ে যাবেন। 

জুন মাসে প্রথম দফায় কিছু জন অন্নপূর্ণা যোজনার টাকা পান। এরপর জুলাই মাসেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা বহু মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে যাঁরা এখনও টাকা পাননি, অথচ যোগ্য, তাঁরাও টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন চলছে ভেরিফিকেশনের কাজ। অগাস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। এখনও নথি যাচাইয়ের কাজ চলছে। নথি যাচাইয়ের পর যাঁরা যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তাঁরা সকলেই এই টাকা পাবেন। 

এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন কথা বলেন, আয়ুষ্মান কার্ড নিয়েও। আয়ুষ্মান দিবসে আয়ুষ্মান কার্ড বিলি শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এটা এখন উন্নয়নের অমৃতকাল। উত্তরবঙ্গে অনেকগুলি শিল্পের পরিকল্পনা করা হয়েছে। আম, আনারস, ভুট্টা প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠবে । প্রধানমন্ত্রী চা-শ্রমিক যোজনায় ৩৩০ কোটি টাকা পেয়েছি'।   

গত ১ জুলাই, এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ' এই কর্মসূচি প্রথম যখন আমাদের সরকার হাতে নেয়, অল্প সময় আমরা পেয়েছিলাম। ৩ জুন আমরা ২৭ লক্ষের কিছু বেশি অ্য়াকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়েছিলাম। ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারী, ঝাড়াই বাছাই করে, আমাদের সবকে পোর্টালে আপলোড করতে হয়েছে। ' 

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, সব যোগ্য আবেদনকারীরাই এই ভাতা পাবেন। তিনি স্পষ্ট করে দেন, 'সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য় কেউ পেতে পারে না। কোনও অভারতীয় পেতে পারে না। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, CAA-তে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না CAA নিষ্পত্তি হচ্ছে, তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে। আটকানো হবে না।  যারা ট্রাইবুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইবুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। '                

এখন অগাস্ট মাসে কতজন এই টাকা পান , সেটার অপেক্ষাতেই অনেকে। 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Advertisement

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget