এক্সপ্লোর

Durga Puja : এবছর পুজো অনুদান দেবে রাজ্য সরকার? পুজো নিয়ে যা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

আগামী মাসেই দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। জানালেন শুভেন্দু অধিকারী। 

কলকাতা : আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। পালাবদলের রাজ্য। নতুন সরকার। নতুন মুখ্যমন্ত্রীর আমলে কি বদলে যাবে গত ১৫ বছরের পুজোর ছবিটা ? কলকাতার বিগ ব্যানারের পুজোগুলোতে কি একইরকম জাঁকজমক থাকবে ? সরকারের ঘর থেকে দেওয়া হবে কি পুজোর অনুদান ? আগামী মাসেই দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। জানালেন শুভেন্দু অধিকারী। 

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ৭ সেপ্টেম্বর পুজো উদ্যোক্তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দফতরের বৈঠক হবে। তবে পুজো কমিটিগুলিকে দেওয়া অনুদানের বিষয়ে এখনই কোনও ঘোষণা করতে চাননি তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, তথ্য ও সংস্কৃতি দফতর এবং পুলিশ যৌথভাবে পুজো সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করবে। অনুদান নিয়ে এখনই কিছু জানানো সম্ভব নয় বলেও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আগে থেকে কিছু বলা যায় না। সে দিনই সবাই জানতে পারবেন।”

ক্ষমতায় আসার পরই জুন মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয়, তাদের দেওয়ারও দরকার নেই। যাঁরা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাঁদের পাশেই সরকার থাকবে।' পুজো অনুদান নিয়ে  এমনই মন্তব্য় করেছিলেন শুভেন্দু অধিকারী। 
এ ব্য়াপারে সহমত পোষণ করেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্য়োক্তা, বিজেপি বিধায়ক সজল ঘোষ। কিন্তু ছোট ছোট পুজোর উদ্য়োক্তারা বলছেন, সরকারি অনুদান তাদের প্রয়োজন। 

২০১৮-এ রাজ্য়ে প্রথম দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করে তৎকালীন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার। 
শুরুতে অঙ্কটা ছিল ক্লাব বা সংগঠন পিছু ১০ হাজার টাকা। সেই অঙ্কটাই ক্রমে বাড়তে থাকে।  ২০২৩-এ ছিল ৭০ হাজার টাকা। ২০২৪-এ ৮৫ হাজার টাকা।  ২০২৫-এ অর্থাৎ বিধানসভা ভোটের আগের বছর কার্যত কল্পতরু হয়ে যায় তৃণমূল সরকার। একলাফে পুজো অনুদানের অঙ্ক বাড়িয়ে করা হয় ১ লক্ষ ১০ হাজার টাকা। এবার পালা বিজেপি সরকারের। পুজো অনুদানের ক্ষেত্রে , তারা কী নিয়ম করে, সেদিকে নজর পুজো উদ্যোক্তাদের।  এখন সরকার কী সিদ্ধান্ত নয়,সেটাই দেখার। 

গতকাল সোমবার , দুর্গাপুজোর আগেই রাজ্যের রাস্তাঘাটের পরিস্থিতি নিয়ে আশার কথা শোনান শুভেন্দু অধিকারী। তিনি খুব শিগগিরিই রাস্তাগুলোর আবস্থা উন্নত করার আশ্বাস দেন। তিনি জানিয়েছেন, ১০ অক্টোবরের মধ্যে রাস্তার সমস্ত গর্ত মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দফতর, পঞ্চায়েত এবং পুরসভাগুলিকে। পুজোর সময় সাধারণ মানুষের যাতায়াতে যাতে সমস্যা না হয়, সে লক্ষ্যেই দ্রুত রাস্তা মেরামতের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন : এতজন মুসলিম মহিলা পেয়েছেন অন্নপূর্ণার টাকা ! মমতার অভিযোগের জবাবে কী বললেন শুভেন্দু  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

News Live: মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে কোন পথে ব্রাত্য? জল্পনা আরও বাড়ালেন ঋতব্রত
মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে কোন পথে ব্রাত্য? জল্পনা আরও বাড়ালেন ঋতব্রত
Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি
কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
BJP MLAs on Extortion : 'কলার ধরে থানায় নিয়ে যান', তোলাবাজি বন্ধে কড়া বার্তা বিজেপি বিধায়কের ; বসল ড্রপ বক্স
'কলার ধরে থানায় নিয়ে যান', তোলাবাজি বন্ধে কড়া বার্তা বিজেপি বিধায়কের ; বসল ড্রপ বক্স

ভিডিও

Sundarban Tiger Sighting | সুন্দরবনের পিরখালি জঙ্গলে বাঘের বিরল দৃশ্য ক্যামেরাবন্দি | ABP Ananda
Sheikh Hasina News |
Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget