কলকাতা: বন্দে মাতরম গান (Vande Mataram Sangeet) এবার প্রার্থনা সঙ্গীত হিসেবে সব স্কুলে গাইতে হবে। 

Continues below advertisement

'সব বিদ্যালয়ে আগামী সোমবার থেকে প্রার্থনা সঙ্গীত হচ্ছে বন্দেমাতরম। নবান্নে (Nabanna) গিয়েই জারি করব নির্দেশিকা', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

জাতীয় সঙ্গীত জনগনমণ-র (Jana Gana Mana) পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় বন্দে মাতরমও গাইতে হবে? এ নিয়ে প্রশ্ন শিক্ষকদের। রাষ্ট্রীয় সঙ্গীত স্কুলে প্রার্থনার সময় গাওয়া হয়েছে কি না, তাও এদিন স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে দফতরে।                      

Continues below advertisement

এতদিন স্কুলে স্কুলে জাতীয় সঙ্গীতের পর রাজ্য সঙ্গীত বাংলার মাটি – বাংলার জল গাওয়া হত। কিন্তু এবার জাতীয় সংগীতের পর বন্দেমাতারাম গান গাওয়া হবে।

মঙ্গলবার বিকাশ ভবনের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত জেলা শাসকদের। ডিআইরা নির্দেশ সমস্ত স্কুলগুলিকে পাঠিয়ে দিয়েছে ই মেল এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে। বন্দে মাতরম হল রাষ্ট্রগান হিসেবে পরিচিত। ফলে এবার থেকে প্রার্থনার সময় এই গান শোনা যাবে স্কুলগুলিতে।

আরও পড়ুন, উচ্চ মাধ্যমিকে পাসের হারে সবাইকে টেক্কা দিল পূর্ব মেদিনীপুর, এগিয়ে মেয়েরা, প্রথম কে? রেজাল্ট দেখুন wb12.abplive.com-এ

অধিকাংশ ক্ষেত্রেই জাতীয় সঙ্গীত গাওয়া হয় প্রার্থনায়৷ অনেক সময় এর সঙ্গে কিছু স্কুলের নিজস্ব প্রার্থনা সঙ্গীত থাকে৷ পড়ুয়ারা সেটাও গায়৷ এর আগে বাধ্যতামূলকভাবে রাজ্য সঙ্গীত গাইতে হবে স্কুল শুরুর আগের প্রার্থনায়৷ এমনই নির্দেশিকা দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা দফতরের তরফে৷                                                             

সেখানে জানানো হয়েছিল রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ এবার থেকে প্রতিদিন স্কুল শুরুর আগে প্রার্থনায় গাইতে হবে বাধ্যতামূলকভাবে৷

এবার এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছে বিভ্রান্তি৷ প্রশ্ন উঠেছে, এবার থেকে কী শুধু প্রার্থনা সঙ্গীতই গাইতে হবে প্রার্থনায়? নাকি জাতীয় সঙ্গীতও গাওয়া যাবে? যদি দু’টো গাওয়া যায়, তাহলে কোনটা আগে এবং কোনটা পরে গাইতে হবে৷ তাছাড়া যে সব স্কুলের অন্য প্রার্থনা সঙ্গীত রয়েছে, সেই স্কুলগুলিতে কী হবে?                                


Education Loan Information:

Calculate Education Loan EMI