এক্সপ্লোর

Suvendu Adhikari: 'আমরা মুসলিম ভোট পাই না, আমি বলিনি চাই না', বিজয় সংকল্প সভা থেকে মন্তব্য শুভেন্দুর

শুভেন্দু অধিকারী বলেন, 'এরা ভারতীয় মুসলমান নন, এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা। বিএসএফ-কে জমি দেয়নি রাজ্য সরকার।'

কলকাতা: প্রশাসনের অনুমতি ছাড়াই গঙ্গারামপুরে বিজেপির বিজয় সংকল্প সভা হয় শনিবার। সেই সভা থেকেই মুসলিম ভোট নিয়ে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ছাব্বিশের বিধানসভা ভোটকে টার্গেট করে প্রতিটা রাজ্যে বিজয় সংকল্প যাত্রা করছে বিজেপি।

তিনি বলেন, 'কথা দিয়েছিলাম, গঙ্গারামপুরে এসেছি। দক্ষিণ দিনাজপুরের মানুষ জানেন কীভাবে ৬-০ করতে হবে। এই সরকারকে উপড়ে ফেলতে হবে, না হলে পশ্চিমবঙ্গ থাকবে না। আমরা মুসলিম ভোট পাই না, আমি বলিনি চাই না। নরেন্দ্র মোদি আপনাদের সব দিয়েছে। আজ তাঁদের সামনে রেখে রাজনীতি চলছে।

শুভেন্দু অধিকারী বলেন, 'এরা ভারতীয় মুসলমান নন, এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা। বিএসএফ-কে জমি দেয়নি রাজ্য সরকার। আজ বাংলাদেশেও হিন্দুরা ভাল নেই। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা কমেছে। ২০২৭-এ জনগণনা শুরু হবে, হিন্দুরা ৬৫%-এ নেমে যাবে। দক্ষিণ দিনাজপুরের মেডিক্যাল কলেজ কলেজ হয়নি কেন? ছাব্বিশে দক্ষিণ দিনাজপুরে ৬-০, তারপরেই এখানে মেডিক্যাল কলেজ হবে।' 

বিরোধী দলনেতা বলেন, 'এই রাজ্যে কোনও চাকরি নেই, PSC নেই, SSC নেই। গত একবছরে ৮ হাজারের বেশি স্কুল বন্ধ করেছে তৃণমূল সরকার। এ রাজ্যে তৃণমূল থাকলে চাকরি হবে না।' 

সবাই জোট বাঁধুন, গঙ্গারামপুরের সভা থেকে আহ্বান শুভেন্দুর। বিজেপি নেতা বলেন, 'টাটাদের পর এই রাজ্য থেকে একের পর এক শিল্প চলে গেছে। গ্রামে জোট বাঁধুন, আমার পাড়া, তৃণমূলকে তাড়া। আবাস যোজনার জন্য ৩০ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। তারপরেও আপনারা বাড়ি পাননি কেন? জল প্রকল্পের সুফলও পাচ্ছেন না রাজ্যবাসী। এখানে জল আছে, নল নেই, এদের তাড়াতে হবে'
'তৃণমূল নামে ধর্ষকদের পার্টি। কামদুনি, কাকদ্বীপ, হাঁসখালি থেকে কালিয়াগঞ্জ। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। হাঁসখালি ধর্ষণকাণ্ডকে প্রেমের গল্পের তত্ত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী'। 

 

সেরা শিরোনাম

News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
Suvendu Adhikari : শুভেন্দু অধিকারীকে 'কোমর ভাঙা'র হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ BJP-র
শুভেন্দু অধিকারীকে 'কোমর ভাঙা'র হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ BJP-র
Suvendu Adhikari : আদিবাসীদের কল্যাণের জন্য বড় পদক্ষেপ! কী কী পরিকল্পনা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
আদিবাসীদের কল্যাণের জন্য বড় পদক্ষেপ! কী কী পরিকল্পনা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Metro Rain Service: অফিস থেকে ফেরার সময়েই ব্যাহত মেট্রো পরিষেবা! কোন লাইনে? কতদূর ট্রেন চলছে?
অফিস থেকে ফেরার সময়েই ব্যাহত মেট্রো পরিষেবা! কোন লাইনে? কতদূর ট্রেন চলছে?

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ
Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget