এক্সপ্লোর

Suvendu Adhikari: স্কুলে ফিরছে পাস-ফেল? নিষিদ্ধ হতে চলেছে মোবাইল ফোন? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?

Suvendu Adhikari News: আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা, পাস-ফেল ফিরিয়ে আনা দরকার'

কলকাতা: স্কুলে পাস-ফেল প্রথা ফিরিয়ে আনার বিষয়ে এবার সওয়াল করলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতের বাড়িতে, রামনগরে যান তিনি। আর সেখান থেকেই একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। একদিকে যেমন তিনি কথা বলেন, চিত্রশিল্পী যোগেন চৌধুরীর (Jogen Chowdhury)-র প্রয়াণ নিয়ে, তেমনই 'আরশোলা, ছারপোকা, দিমাগি নকশালরা করোনা ভাইরাস..', এই মন্তব্যও করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ, পাস-ফেল ফিরিয়ে আনার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর

আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা, পাস-ফেল ফিরিয়ে আনা দরকার। ভারতবর্ষের ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস, আধুনিক ভাষার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত করা দরকার। ব্রতচারী, NSS, প্রতি স্কুলে NCC ফিরিয়ে আনা দরকার।' পাশাপাশি তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, 'NCC তুলে জয় হিন্দ বাহিনী চালু করেছিলেন মমতা'। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ব্রতচারী বন্ধ করার মতো কাজ করেছে। মা-কে আম্মা শিখিয়েছে। রামধনুকে রংধনু বলা হয়েছে। ফুফু, বুবু এইসব শিখিয়েছে। সিঙ্গুর থেকে টাটা-কে যারা তাড়িয়েছে, তাদের কথা ছোটদের সিলেবাসে রয়েছে। পরের শিক্ষাবর্ষে অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন।'

আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, 'তবলা, হারমোনিয়াম, গিটার, সেতার, খঞ্জনি থেকে শুরু করে, সমস্ত সাংস্কৃতিক প্রতিভাও দরকার। প্রত্যেক স্কুলে এগুলোর চর্চা থাকা উচিত। পাশপাশি প্রত্যেকটা স্কুলে NSS, প্রতি স্কুলে NCC ফিরিয়ে আনা দরকার।' এর আগেও, এক খুদেকে মোবাইলের ব্যবহার কমিয়ে পড়াশোনা করার নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিনও তাঁর মুখে শোনা গেল, পড়ুয়াদের জন্য মোবাইলের ব্যবহার কমিয়ে তাঁদের ব্রতচারী, NSS এবং NCC-তে যুক্ত করা এবং তাঁদের মধ্যে সাংস্কৃতিক প্রতিভারও খোঁজ করা।

এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, 'আরশোলা, দিমাগি নকশালদের মোকাবিলা করতে ছাত্রছাত্রীদের রাষ্ট্রবাদী তৈরি করতে হবে। ছাত্রছাত্রীদের রাষ্ট্রবাদী তৈরি করতে বছরে অন্তত ৩ দিন বিতর্ক, ক্যুইজ প্রতিযোগিতা করা উচিত। তাহলে আর আরশোলাদের হঠাতে স্প্রে-র প্রয়োজন পড়ত না। ৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট, ১৫ বছরের জামাতিরা রাজ্যের ঐতিহ্য নষ্ট করেছে। NCC তুলে জয় হিন্দ বাহিনী চালু করেছিলেন মমতা।'

আরও পড়ুন: Naseeruddin Shah: 'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget