এক্সপ্লোর

Suvendu PA Death: বুধেই মা-কে দেখে ফিরছিলেন, রাতেই খুন! 'ও টার্গেট ছিল TMC'র', চোখের জলে বিস্ফোরক দাবি শুভেন্দুর ছায়াসঙ্গীর মায়ের

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের পুলুপ গ্রামে বাড়ি নিহত চন্দ্রনাথ রথের বাড়িতে আছেন মা, ভাই ও ভায়ের স্ত্রী।

বিটন চক্রবর্তী, চণ্ডীপুর: নির্বাচন মিটেছে। তবে সামনে আরও কাজ। কিন্তু এর আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। শিউরে ওঠা ঘটনা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। এই ঘটনা এখনও যেন বিশ্বাস করতে পারছেন মা। ছেলেকে হারিয়ে শোকসন্তপ্ত মা। কালই ছেলেকে দেখলেন অথচ রাতেই খবর পেলেন সব শেষ।  

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের পুলুপ গ্রামে বাড়ি নিহত চন্দ্রনাথ রথের বাড়িতে আছেন মা, ভাই ও ভায়ের স্ত্রী। গতকাল বিকেলেই বাড়ি থেকে কলকাতায় ফিরেছেন চন্দ্রনাথ। রাতে বাড়ির ছেলের এই পরিণতিতে শোকে স্তব্ধ পরিবার। 

আর কোনওদিন ছেলেকে দেখতে পারবেন না। শোকস্তব্ধ মা বলেন, 'আমি চাই দোষীরা শাস্তি পাক। আমিও তো মা চাইব না ফাঁসি হোক তবে যাবজ্জীবন শাস্তি হোক। আমরাও বিজেপি করি তাই এই পরিণতি? একজন বলেছিল যে ৪ তারিখের পর দিল্লির কোনও বাপ বাঁচাতে পারবে না। সেটাই দেখিয়ে দিল। যে সরকার গঠন করবে তাকে বলব আমার ছেলের মৃত্যুর বিচার হোক, শাস্তি হোক। আমার ছেলের দুর্ঘটনায় মৃত্যু হলে আমার মনে হয় এত কষ্ট হত না। এটা তৃণমূলেরই সাজানো। ও নন্দীগ্রাম, ভবানীপুর এবং চন্ডিতলার দায়িত্বে ছিল। সেই কারণে হয়তো ও টার্গেট ছিল তৃণমূলের। সেই কারণেই এই প্রতিশোধ।  

চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় পুলিশের স্ক্যানারে চারচাকা গাড়ি। পুলিশ সূত্রে দাবি, হামলায় ব্যবহৃত গাড়িটির নম্বর প্লেট আসলে ভুয়ো। অন্য গাড়ির নম্বর প্লেট নকল করে এই গাড়ির নম্বর প্লেট তৈরি করা হয়েছে। এমনকী কোথাও চেসিস নম্বর ঘষে তুলে দেওয়া হয়েছে, কোথাও ঝালাই করে দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনার পর এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের চন্দ্রনাথ রথের গাড়ি চালক বুদ্ধদেব বেরাও গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, তিনটি গুলি লেগেছিল তাঁর। সেই তিনটি বুলেট বের করা গেছে। তবে তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। তৈরি হয়েছে মেডিক্যাল টিম।

উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, গাড়ি করে মধ্যমগ্রামের দোহারিয়া দিয়ে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। সেই সময় একটি গাড়ি এসে তাঁর পথ আটকায়। পুলিশ সূত্রে দাবি, প্রাথমিকভাবে জানা গেছে, যে গাড়িটি রাস্তা আটকায়, সেটি উইলিয়াম যোশেফ নামে এক ব্যক্তির নামে রেজিস্টার্ড। তিনি শিলিগুড়ির বাসিন্দা। পেশায় টি ইন্ডাস্ট্রির একজন কর্মী। কিন্তু তাঁকে জিজ্ঞেস করলে তিনি দাবি করেন, তাঁর গাড়ি তাঁর কাছেই শিলিগুড়িতে রয়েছে। অর্থাৎ পুলিশ সূত্রে দাবি, অত্য়ন্ত সুপরিকল্পিতভাবে গাড়ির মডেল, এমনকী নম্বর প্লেট নকল করে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
Advertisement

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget