এক্সপ্লোর

SIR Cntroversy: 'যদি বিজেপির ফরম্যাটে হয়, তাহলে...', SIR ইস্যুতে শুভেন্দুর মন্তব্যের পাল্টা সুর চড়ালেন ফিরহাদ

West Bengal Assemble Election: বিধানসভা ভোটের আগে SIR নিয়ে হুমকি-হুঁশিয়ারি, আক্রমণ-পাল্টা আক্রমণে তপ্ত রাজনীতির ময়দান।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে।
  • বিজেপি ১ কোটি নাম বাদ যাওয়ার ভবিষ্যদ্বাণী করেছে, তৃণমূল কমিশনকে নিশানা করছে।
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশী ও রোহিঙ্গা ভোটারদের নাম বাদ দেওয়ার দাবি করেছেন।
  • তৃণমূল নেতারা নাম বাদ গেলে আন্দোলন ও প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন।

বিটন চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : এ রাজ্যে SIR এখন শুধুই সময়ের অপেক্ষা। আর এই আবহেই বিজেপির মুখে ১ কোটি নাম বাদের ভবিষ্যদ্বাণী শোনা গেছে। পাল্টা কখনও নির্বাচন কমিশন-বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলছে তৃণমূল। কখনও হুমকি-হুঁশিয়ারি দিচ্ছে। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী ফের স্পষ্ট করলেন, রাজ্যে SIR হবেই। 

দুর্গাপুজো শেষ। কালীপুজোও শেষ। পশ্চিমবঙ্গে যে কোনও দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। এই আবহে বিধানসভা ভোটের আগে SIR নিয়ে হুমকি-হুঁশিয়ারি, আক্রমণ-পাল্টা আক্রমণে তপ্ত রাজনীতির ময়দান। ভোটার তালিকার বিশেষ সংশোধনে ১ কোটি নাম বাদ যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছে বিজেপি। পাল্টা বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে বিঁধেছে তৃণমূল।

বিরোধী দলনেতার কথায়, "সঠিক SIR হলে গত ১০-১২ বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে ১ কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত।" এর জবাবে পুর ও নরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, "যদি বিরোধী দলনেতা নিজেই বলে দেন যে ১ কোটি নাম বাদ যাবে আর নির্বাচন কমিশন তার হুকুমের দাস হন, তাহলে গণতন্ত্র সত্যি সত্যিই বিপদের মুখে। এটা তো নির্বাচন কমিশনের জবাব দেওয়া উচিত। নির্বাচন কমিশন বিজেপি নেতৃত্বের দলদাস না স্বাধীন সাংবিধানিক সংস্থা ? কী নির্বাচন কমিশন ? কত নাম বাদ যাবে যদি বিজেপির ফরম্য়াটে যদি হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড়াবে। একটাও আসল ভোটার বাদ গেলে তার প্রতিবাদ হবে।" 

SIR নিয়ে হুমকি-হুঁশিয়ারির স্রোত বইয়ে দিচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। তৃণমূল বিধায়ক ও বস্ত্র ও সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেছেন, "কোনও যদি আমাদের, কোনও একটা ভোটার, তালিকা থেকে কোনও একজনকে যদি বের করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব।" একইভাবে তৃণমূল বিধায়ক ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "অন্যায়ভাবে যদি একটি লোকও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িতে লন্ডভন্ড করে রেখে দেব।"

পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, "নির্বাচন কমিশন বুঝে নেবে। আমাদের দায়িত্ব নজরদারি, চৌকিদারি করা। ২০০২ সালে আমি রাজনীতি করতাম, কাউন্সিলর ছিলাম। তখনও SIR হয়েছে। ২৬ লক্ষ লোকের নাম বাদ গেছে। এবারও SIR হবে এবং আমি কী বলেছি ? মৃত নাম বাদ যাবে, আমি বলেছি ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি নাম বাদ যাবে, ফেক ভোটার বাদ যাবে এবং যারা ভারতীয় নয়, বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা তাদের নাম বাদ যাবে।"

শেষ অবধি ভোটার তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু তা নিয়েই তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ দিনে দিনে জোরালো হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget