এক্সপ্লোর

Suvendu Adhikari : ' জলপাইগুড়ি আসতে চলেছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা চোর ' শুভেন্দুর সভার আগে তৃণমূলের প্রচার !

Suvendu Adhikari Rally : 'এই নাটকের নাম চোরের মায়ের বড় গলা ! উপস্থিত থাকবেন কিছু জোকার।' তৃণমূলের কটাক্ষ

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : ' একটি বিশেষ ঘোষণা, আর কিছুক্ষণের মধ্যে জলপাইগুড়ি ( Jalpaiguri ) শহরে আসতে চলেছেন ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রথিতযশা, ক্ষ্যাতনামা চোর ' জলপাইগুড়ি শহরে চোখে পড়ল তৃণমূলের একটি প্রচার অটো! আর তাতেই এই ঘোষণা। 

শুভেন্দুর মিছিল 
উত্তরবঙ্গে আজ বিজেপির সভা। সভার প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। ১৩ সেপ্টেম্বরের নবান্ন অভিযানের পরিকল্পনা রয়েছে বিজেপির।  প্রচারে, শুক্রবার জলপাইগুড়িতে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে হয় গেরুয়া সমর্থকদের মিছিলও। তবে বিজেপির এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই, রাজনীতির পারদ চড়তে শুরু করেছিল জলপাইগুড়ি  শহরে। 

ঢাক বাজিয়ে তৃণমূলের পাল্টা প্রচার 
তৃণমূল সকাল থেকেই বিজেপির মিছিলের বিরুদ্ধ প্রচার করে। প্রচার পদ্ধতিও ছিল অভিনব। কখনও ঢাক বাজিয়ে, ছোট পথসভা করে, আবার কখনও অটোতে করে মাইকে প্রচার করে তৃণমূল। এক যুব তৃণমূল নেতাকে মাইকে ঘোষণা করতে শোনা যায়, ' একটি বিশেষ ঘোষণা, আর কিছুক্ষণের মধ্যে জলপাইগুড়ি শহরে আসতে চলেছেন ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রথিতযশা, ক্ষ্যাতনামা চোর শুভেন্দু অধিকারী, জলপাইগুড়ি শহরে ভারতবর্ষের ডাকাত দলের সদস্যদের নিয়ে একটি নাটক পরিবেশন করবেন।' 

'চোরের মায়ের বড় গলা' স্লোগান 
TMC নেতা দেবজিৎ সরকার বলেন, ' কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের খ্যাতনামা চোর নাটক করবেন, এই নাটকের নাম চোরের মায়ের বড় গলা ! উপস্থিত থাকবেন কিছু জোকার। এটা দেখার জন্য মানুষকে আমন্ত্রণ করছি, আগে তো টিভিতে টাকা নিতে দেখেছেন, আজ সরাসরি দেখে যান। ' 

বিজেপির পাল্টা 
পাল্টা বিজেপি নেতা শ্যামপ্রসাদ বলেন, ' TMC নেতাদের ঘুম উড়ে গিয়েছে । ওষুধ খেয়ে রাতে ঘুমোতে হচ্ছে । তারাই মাইকিং করছে। এতে কোনও লাভ নেই। শুভেন্দু দার স্লোগান একটাই , চোর ধরো জেল ভরো, সব চোরকে ধরতে হবে এই বার্তা দিতেই জলপাইগুড়ি তে আসছেন শুভেন্দু অধিকারী । ' 

২০১৯-এর লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার একমাত্র লোকসভা কেন্দ্র, তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি।কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৭টি কেন্দ্রের মধ্যে বিজেপি জেতে চারটিতে এবং তৃণমূল জেতে তিনটি আসনে।

                                                                                                                    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget