এক্সপ্লোর

Suvendu Adhikari:'বামেদের সময় শিক্ষিত বেকারের যা সংখ্যা ছিল, তা দ্বিগুণ করেছেন মমতা', শাহি-সাক্ষাতের পর সরব শুভেন্দু

Amit Shah:'বাম সরকারের সময় শিক্ষিত বেকারের সংখ্যা যা ছিল, তা দ্বিগুণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা।

কলকাতা: 'বাম সরকারের সময় শিক্ষিত বেকারের সংখ্যা যা ছিল, তা দ্বিগুণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)', ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তার পরই ফের তৃণমূলনেত্রীকে আক্রমণ শানান  তিনি।

আর কী বলেছেন?
বিরোধী দলনেতার দাবি, 'গত বছরের অডিট রিপোর্ট সব রাজ্য পাঠিয়ে দিয়েছে। শুধু কেরল, পশ্চিমবঙ্গ পাঠায়নি। তা-ও ৯০ শতাংশ টাকা পাঠিয়ে দিয়েছে কেন্দ্র।' একাধিক সরকারি প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ আসে না বলে বার বারই অভিযোগ করেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। ফের তারই পাল্টা শোনালেন শুভেন্দু। একই সঙ্গে দুর্নীতির অভিযোগও শোনা যায় তাঁর মুখে। বলেন, 'বাংলায় ১০০ দিনের কাজ নিয়ে বড়মাপের দুর্নীতি হয়েছে। আধার সংযোগের কথা বলতেই বাংলায় ১ কোটি জব কার্ড বাতিল করেছে রাজ্য।' বস্তুত, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের পর তুমুল জল্পনা শুরু হয়। রাজনৈতিক মহলে চর্চা ছিল, তা হলে কি ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে ফের দাবি করবেন শুভেন্দু? সরব হবেন রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ নিয়েও? রাজনৈতিক মহলে যখন এমন জল্পনা, তখনই ফের দুর্নীতি প্রশ্নে রাজ্যের তৃণমূল সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা। তবে বাম আমলের সঙ্গে যে ভাবে তুলনা টানলেন,তা আলাদা করে নজর কেড়েছে অনেকেরই। বললেন, 'বাম সরকারের ঋণ ৩ গুণ বাড়িয়েছে তৃণমূল সরকার।বাম সরকারের সময় শিক্ষিত বেকারের সংখ্যা যা ছিল, তা দ্বিগুণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'

বিমান বসুর প্রশংসা..
হালেই প্রবীণ বাম নেতা বিমান বসুর ঢালাও প্রশংসা শোনা যায় শুভেন্দু অধিকারীর কথায়। বলেন, 'আমার সঙ্গে তো পলিটিক্যাল ডিফারেন্স রয়েছে... বিমানবাবু এখনও নিজের হাতে কাপড় কাচেন, পার্টি অফিসে থাকেন...এসব পলিটিক্স হারিয়ে গিয়েছে।' স্বচ্ছ রাজনীতির কথা বলতে গিয়ে প্রণব মুখোপাধ্যায়, বরকত গনি খান চৌধুরী, তপন শিকদারের প্রসঙ্গও তুলে আনেন তিনি। প্রসঙ্গত, এর আগেও শুভেন্দুর মুখে বামেদের প্রশংসা শোনা গিয়েছিল। নন্দীগ্রামে বামেদের ভোটে জিতেছেন বলে জানিয়েছিলেন তিনি। বামেদের সকলে খারাপ নন বলেও মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, 'এদের থেকে অনেক বড় এবং শক্তিশালী সংগঠন ছিল সিপিএম-এর। বামফ্রন্ট এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। ক্ষমতায় ছিল ৩৪ বছর। আসনসংখ্যা ছিল ২৩৫। আপনাদের সঙ্গে নিয়ে অন্যায়, অত্যাচার সামলেছেন লক্ষ্মণ সেনরা। বামপন্থীরা সবাই খারাপ নন। আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ, যাঁরা হিন্দু, আমাকে ভোট দিয়েছেন বলেই জিতেছি। অকপটে স্বীকার করছি সে কথা।' আরও এক বার বাম আমলের তুলনা শোনা গেল তাঁর মুখে।

আরও পড়ুন:'অভিষেকের নামে কুৎসা করলে, জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে', হুমকি তৃণমূল নেতার

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget