এক্সপ্লোর

Suvendu Adhikari : 'রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব', শুভেন্দুর নিশানায় কে ?

West Bengal News : অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক বৈঠকে গতকাল আরও গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা : অন্নপূর্ণা যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উঠেছে যোগ্য-অযোগ্যের প্রসঙ্গও। সে প্রসঙ্গে জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "উনি নাকি বলছিলেন যে, বিজেপি তো সবাইকে দেওয়ার কথা বলেছিল। তা, যোগ্য-অযোগ্য তো সবকিছুতেই থাকে। উনি তাহলে ২৫-৬০ করেছিলেন কেন ? ওঁর যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল, তাহলে উনি তো বলতেন সব মহিলাই পাবেন। উনি নিয়ম করেননি ? ২৫ থেকে ৬০ করে যাননি উনি ? এটাও তো একটা নিয়ম-ক্রাইটেরিয়া। অন্যগুলো ছেড়েই দিলাম। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা। আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব।"

অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক বৈঠকে গতকাল আরও গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেনছেন, "আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে। এখন অবধি সাড়ে ৪ লক্ষ অভিযোগ এসেছে তাতে। আমি ধন্যবাদ জানাব... ইনক্লুসনের আবেদন আছে , আবার এক্সক্লুসনের জন্যও লোক অভিযোগ করেছে। ও পাওয়ার যোগ্য নয় কেন পেয়েছে ! ৩১ অগাস্টের পর স্টাডি করে বলে দেব। আমরা যে অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম ২১ তারিখ থেকে তাতে সাড়ে ৪ লক্ষ মা-বোন-দিদি অভিযোগ করেছেন। সবাই ইনক্লুসনের জন্য করেননি। তারমধ্যে একটা বড় সংখ্যক...আমাদের দফতর বলেছে...যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন।"

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেের শাসনকালের লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূল আমলের বরাদ্দ দেড় হাজার, বিজেপির হাতে একলাফে বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু অনেকেই মাসিক তিন হাজার টাকা পাচ্ছেন না, এই নিয়ে কোনও কোনও জায়গায় ক্ষোভ তৈরি হয়েছে ! এই নিয়েই এবার বাগযুদ্ধে জড়ালেন প্রাক্তন ও বর্তমান মুখ্য়মন্ত্রী।

মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, "অন্নপূর্ণা ভাণ্ডার ১ মাস দেবেন, ৩ মাস দেবেন না। পুজো পর্যন্ত বড়জোর দেবেন। বর্ণ দেখে দিচ্ছেন। ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালবাসেন না। আপনাদের হচ্ছে হিন্দুত্ব। লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে দিন। আমরা আগামীদিন নিশ্চয়ই কোনও সিস্টেম করব। সেই সিস্টেমের মধ্য়ে দিয়ে আমরা এগুলো জোগাড় করব। আপনাদের সঙ্গে পুরোপুরিভাবে আমি আছি। ছিলাম এবং থাকব।"

জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, "উনি তো আজকেও ধর্ম-বর্ণ, বর্ণ নয় ধর্ম, মানে কী ইঙ্গিত করেছেন, এর আগে বলেছিলেন না, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি ১ সেকেন্ডে শেষ করে দেবে। ইঙ্গিত তো পরিষ্কার। যারা যোগ্য়, তারা হিন্দু, কি মুসলিম, কি বিজেপি, কি তৃণমূল, পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে, এসব করে ? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলব, ৮৬% হিন্দু বাস করে। ২ জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget