Annapurna Yojana : 'আরও যারা...', অন্নপূর্ণা যোজনায় সেপ্টেম্বরের টাকা ট্রান্সফারের আগে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
South Dinajpur News : বালুরঘাটের কর্মসূচিতে যোগদান পর্বেই অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে ফের একবার যোগ্যদের টাকা পেয়ে যাওয়ার কথা জানান শুভেন্দু অধিকারী।

বালুরঘাট : প্রতি মাসে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতো শীঘ্রই টাকা ট্রান্সফার হয়ে যাবে। এই পরিস্থিতিতে এদিনও অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিলেন, 'আরও যারা যোগ্য তাঁরা পেয়ে যাবেন।'
মুখ্যমন্ত্রীর কথায়, "বাকিটা তো এআরএম-এ বলব যে আমরা জনকল্যাণে কী কী করতে পেরেছি। এখন অবধি কত মহিলা অন্নপূর্ণা যোজনা এই জেলায় পেয়েছেন। আরও যারা যোগ্য তাঁরা পেয়ে যাবেন।" নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট কার্যালয়ের সামনে পুলিশ প্রশাসনের বাজেয়াপ্ত করা নেশাজাতীয় দ্রব্য ধ্বংসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাটের সেই কর্মসূচিতে যোগদান পর্বেই অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে ফের একবার যোগ্যদের টাকা পেয়ে যাওয়ার কথা জানান শুভেন্দু অধিকারী। Annapurna Yojana
অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার মাপকাঠিতে যোগ্য হলে কোনও মহিলা বঞ্চিত হবেন না বলে বারবার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তা-ই নয়, যোগ্য হওয়ার পরেও কেউ টাকা না পেলে তাঁদের সমস্যার সমাধানের পথও বাতলে দিয়েছিলেন তিনি। গতমাসে ১৭ থেকে ২০ অগাস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় কিস্তির টাকা ঢুকেছিল।
রাজ্যজুড়ে আলোড়না ফেলেছে অন্নপূর্ণা যোজনা। উৎসাহিত যোগ্য প্রাপক মহিলারা। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনা বাহিনীর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী হবে তাদের কাজ ? মহাজাতি সদনের অনুষ্ঠানমঞ্চ থেকে তিনি বলেছিলেন, "উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী ...আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন। সংগঠনের মতো। যাতে আগামীদিনে মহিলার অধিকার এবং মহিলাদের ওপর কোনওরকমের অত্যাচার-অবিচার হলে, আপনারা মা-বোনদের পাশে দাঁড়াতে পারেন এবং টুকরে-টুকরে গ্যাং যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়...আমাদের স্বদেশ-প্রেম-জাতীয়তাবাদে আঘাত করে চায় তাদের বিরুদ্ধে আপনারা মা মাতঙ্গিনী হাজরার মতো অথবা রানি রাসমনির মতো অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো আগামীদিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। দেশমাতৃকাকে- রাষ্ট্রকে ভারতীয় সংস্কৃতি-বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য সেটা রক্ষা করার জন্য।" তিনি আরও বলেছিলেন, "আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসাবে কাজ করবেন। আমরা নিশ্চিত, এই রাজ্যের একজনও উপযুক্ত মা-বোন-দিদি আমাদের এই কর্মসূচি বা এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবেন না।"
Before You Go
Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP






















