এক্সপ্লোর

Government Projects: বন্ধ হচ্ছে না কোনও সামাজিক প্রকল্প, কিন্তু স্বচ্ছতার স্বার্থেই করা হবে ঝাড়াই-বাছাই! বাদ যাবে কাদের নাম?

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'কোনও চালু থাকা সামাজিক প্রকল্প, সে ৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে, কোনও সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না'

কলকাতা: চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ করবে না বিজেপি সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। সূত্রের খবর, এদিন সচিবদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এখন থেকে আর 'মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা'- শব্দটি ব্যবহার করতে হবে না। মন্ত্রিসভার প্রথম বৈঠক। আর সেখানেই মোদি সরকারের আয়ুষ্মান ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্ত নিল এরাজ্য়ের নতুন বিজেপি সরকার। কিন্তু, এরাজ্য়ে স্বাস্থ্য়সাথী-সহ যে প্রকল্পগুলো চালু রয়েছে, সেগুলোর কী হবে? সেগুলো কি চালু থাকবে? সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী স্পষ্ট করে দিলেন, আগে থেকে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না।

সরকারি প্রকল্প নিয়ে কী কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'কোনও চালু থাকা সামাজিক প্রকল্প, সে ৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে, কোনও সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। কিন্তু স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনও মৃত ব্যক্তি, তিনি কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পেতে পারেন না। কোনও অভারতীয়, তিনি ভারতের কোনও প্রদেশ বা জাতীয় সরকারের কোনও সুবিধা তার পাওয়া উচিত নয়।' এবারের ভোটের প্রচারে এবং তার আগেও বারবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে দাবি করতে শোনা গেছে, বিজেপি ক্ষমতায় এলে চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ করে দেবে। 

অন্য়দিকে বিজেপি বারবার আশ্বাস দিয়েছে, তারা ক্ষমতায় এলে কোনও চালু থাকা প্রকল্প বন্ধ হবে না। এর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, 'বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে না কোনও জনকল্যাণ প্রকল্প। চালু সমস্ত প্রকল্পের সঙ্গে যুক্ত হবে বিজেপির ঘোষণা করা নতুন প্রকল্প'। ভোটের ফল বুঝিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গবাসী বিজেপির কথাতেই ভরসা রেখেছে। আর সরকার গঠনের পর, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই মুখ্য়মন্ত্রী জানিয়ে দিলেন, কোনও চালু প্রকল্প বন্ধ করছে না বিজেপি সরকার। বরং বোনাস হিসেবে একগুচ্ছ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

কবে থেকে চালু হচ্ছে সমস্ত প্রকল্প?

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, 'প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (ফসল বিমা), প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া (পিএমশ্রী), প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প বা সেন্ট্রাল স্পনসর্ড প্রকল্প আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম।' সংকল্পপত্রে ঘোষণা মতোই অন্নপূর্ণা ভাণ্ডার চালু করছে বিজেপি সরকার। ১ জুন থেকেই এই প্রকল্প চালু হয়ে যাবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারা মাসে ৩ হাজার টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পাবেন। সেই সঙ্গে সরকারি বাসে মহিলাদের যাতায়াতও এবার ফ্রি। সূত্রের খবর, সচিবদের উদ্দেশে শুভেনদু অধিকারী বলেন, অনেক হ্যাঁ-তে হ্যাঁ মিলিয়েছেন। এখন থেকে আর বলতে হবে না। কেউ কোনও দফতরের কাজ নিয়ে সুস্থ পরামর্শ দিতে চাইলে নির্দ্বিধায় বলবেন। 

আরও পড়ুন: Agnimitra Paul: ঘোষণা হয়ে গেল দফতর, একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেলেন অগ্নিমিত্রা পাল! কী কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget