এক্সপ্লোর

Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?

BJP News: ''এতো পাপ, এতো অত্যাচার করেছে, যার কোনও সীমা-পরিসীমা নেই।'' নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে এসে সুমিত রায়ের প্রসঙ্গ টেনে কী কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ?

কলকাতা: মঙ্গলবার হতে চলেছে নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রের উপনির্বাচন। তার আগে প্রচার সেরে নিচ্ছেন সমস্ত দলের প্রার্থীরা। শুক্রবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হাঁসিরানী রথ-এর সমর্থনে নির্বাচনী প্রচারে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিরুলিয়া মহেশ্বর বাজার এলাকায় জনসভা করেন তিনি। আর এই জনসভা থেকে শুভেন্দু অধিকারীর মুখে উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নাম। ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, 'বড় চোরও জেলে যাবে'। সেই সঙ্গে চন্দ্রনাথ রথের খুনের নেপথ্যে ভাইপো গ্যাংয়ের জড়িত থাকার অভিযোগও করেন তিনি।

মঙ্গলবার নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগে শুক্রবার নন্দীগ্রামে ভোটপ্রচারে এসে শুভেন্দু অধিকারীর মুখে উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নাম। শালবনির জমি জালিয়াতি মামলায় গত ১০ই সেপ্টেম্বর সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ি থেকে গ্রেফতার করে CID. শুক্রবার নন্দীগ্রামের সভা থেকে সেই সুমিত রায়ের নাম নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। এখন প্রশ্ন, 'বড় চোর' বলতে কার দিকে ইঙ্গিত করলেন শুভেন্দু অধিকারী ? উপ নির্বাচনের ঠিক মুখে এই প্রসঙ্গ তুলে কী বোঝাতে চাইলেন ? 

আরও পড়ুন - ডিএ থেকে এই সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি, নন্দীগ্রামের নির্বাচনী সভা থেকে কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?

সভা থেকে সুমিত রায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ''সব দল থাকবে, তৃণমূলের নাম আর নিশান থাকবে না। আজ নামও নেই, নিশানও নেই আর প্রার্থীও নেই। এতো পাপ, এতো অত্যাচার করেছে, যার কোনও সীমা-পরিসীমা নেই। আপনার সবাই অপেক্ষা করে আছেন, কাজাহার থেকে সুমিত রায়, সব চোরেরা তো জেলে। বড় চোর কবে যাবে? বড় চোরও জেলে যাবে।'' 

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী করেছে শুভেনদু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা-কে। ভোটের ফল বেরোনোর পর গুলি করে খুন করা হয় চন্দ্রনাথকে। এদিন নন্দীগ্রামের ভোটপ্ররচারে ফের আপ্তসহায়ক খুন নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''যারা গুলি করেছে শুটার উত্তরপ্রদেশের। যিনি তাদের ঠিক করে দিয়েছিলেন তিনি বিহারের মুঙ্গেরের। তাদের সঙ্গে যোগাযোগ যিনি করিয়ে দিয়েছিলেন, তিনি চন্দ্রর (চন্দ্রনাথ রথ) সাথেই থাকতেন, কাজ করতেন। আর তার সাথে ২ কোটি টাকা পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন ভাইপো গ্য়াং। CBI- ৯০% সম্পূর্ণ করে দিয়েছে ৫ জনকে জেলে ঢুকিয়ে, বাকি ২ কোটি টাকা যেখান থেকে গেছে ডায়মন্ড হারবারের কোম্পানি ওই টুকু বাকি আছে।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
Buxa Tiger Reserve: অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Baranagar Woman Death: মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget