এক্সপ্লোর

Suvendu Adhikari : '১৪ ফেব্রুয়ারি দেখবেন, তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না', কেন এই মন্তব্য শুভেন্দুর ?

Abhishek Banerjee : 'জীবিত' ভোটারকে 'মৃত' ঘোষণা করা হয়েছে, এই অভিযোগ তুলে এদিন বারুইপুরের সভামঞ্চে তিনজনকে ব়্যাম্পে হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মালদা : ভোট-মুখী পশ্চিমবঙ্গে SIR নিয়ে উত্তাপ অব্যাহত। শাসক-বিরোধী উভয়পক্ষই একে অপরকে নিশানা করছে। 'জীবিত' ভোটারকে 'মৃত' ঘোষণা করা হয়েছে, এই অভিযোগ তুলে এদিন একদিকে যখন বারুইপুরের সভামঞ্চে তিনজনকে ব়্যাম্পে হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন উত্তরের মালদায় SIR ইস্যুতেই তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু অধিকারী

বিরোধী দলনেতা বলেন, "প্রথম রাউন্ড সেমিফাইনালে SIR থেকে বাদ চলে গেছে ৫৮ লক্ষ। ১৪ ফেব্রুয়ারি দেখবেন, তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না। ভোটার লিস্ট থেকে আরও অবৈধ ভোটার, ভুয়ো ভোটার আর লাভলি খাতুন না কি খাতুন...এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গামুক্ত ভোটার লিস্ট হবে। SIR-এ কী হতে যাচ্ছে, তার ট্রেলারটা দেখেছেন তো ? দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলছেন, এই ভোটার লিস্ট মানি না। এখন থেকে বলছেন। ১৪ ফেব্রুয়ারির পরে ১৫ তারিখ এই কথা ওঁরা সবাই বলবেন। একদম নিশ্চিন্ত থাকুন।" SIR Controversy in West Bengal  

এদিন মালদার সভা থেকে বাংলাদেশের প্রসঙ্গ তোলেন শুভেন্দু। তৃণমূলকে নিশানা করে দেন পরিবর্তনের ডাক। বিরোধী দলনেতা বলেন, "যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত, একইভাবে হরগোবিন্দ দাস...৭৫ বছর, তাঁর ৪২ বছরের পুত্রকে... পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধূলিয়ানে। এ কোন রাজত্বে আছেন আপনি ? উস্কেছিল কারা ? মমতা ব্যানার্জিরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমরা। ওয়াকফ সংশোধন বিল কার্যকর হয়নি ? কার্যকর হয়ে গেছে। মমতা ব্যানার্জি কী বলেছিলেন ? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মমতা ব্যানার্জি কী বলেছিলেন ? আমার প্রাণ থাকতেও পশ্চিমবঙ্গের মাটিতে ওয়াকফ সংশোধনী বিল কার্যকর করতে দেব না। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বক্সী, তাজমূল হোসেন, বৃদ্ধ সমর মুখার্জি...আর এখানে তো পরিযায়ী এমএলএ...নীহারচন্দ্র ঘোষ...উত্তর দিতে পারবেন ? উত্তর দিতে পারবেন না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুঠ, ধূলিয়ান-সামশেরগঞ্জে আগুন। কার স্বার্থে করেছিলেন আপনারা ? এ জিনিস বন্ধ করতে হবে। পরিবর্তন আনতে হবে। আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি। এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। হ্যাঁ, আমরা স্বামীজির ভক্ত। ১২ জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। স্বামীজি আমাদের শিখিয়েছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। কিন্তু, আপনারা অতীতটা ভুলে যাবেন না।" Suvendu Adhikari Rally

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget