Suvendu Adhikari : গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে এবং মোট ৭ জনকে আটক করা হয়েছে।

রাজ্যে মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। সকাল সকাল এক্স হ্যান্ডেলে পোস্ট কলে কলকাতা পুলিশের কর্মদক্ষতার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের STF, পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের পর্দাফাঁস করল । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে এবং মোট ৭ জনকে আটক করা হয়েছে।
গোপন সূত্রের খবর পেয়েই অভিযান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর পুরুলিয়ার বেলকুড়ি টোল প্লাজার কাছে NH-18-এ একটি ট্রাককে আটকানো হয়। তল্লাশি চালিয়ে ট্রাকের চালকের আসনের পিছনে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
ট্রাকের সঙ্গে চলছিল দুটি এসকর্ট গাড়ি
পুলিশ ফলো করে দেখে, ট্রাকটির সঙ্গে ওড়িশা থেকে আসানসোলের দিকে দুটি এসকর্ট গাড়িও চলছিল। পুলিশ ওই দুটি গাড়িকেও আটক করে। সব মিলিয়ে ৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের আরও সদস্যদের খোঁজে তদন্ত চলছে।
I commend the swift, coordinated and resolute action of our Law Enforcement Agencies.
— Suvendu Adhikari (@SuvenduWB) July 28, 2026
In a major breakthrough, last night @KolkataPolice STF, in coordination with the Purulia District Police, successfully intercepted a major interstate drug trafficking operation.
Acting on a… pic.twitter.com/9ZmlWxSQKX
মাদক পাচারের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি
বিজেপি সরকার ক্ষমতায় আসের পর থেকেই বারবার বলে আসছে, রাজ্য সরকার যে কোনও অবৈধ কাজ, অবৈধ মাদক পাচার এবং সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের 'জিরো টলারেন্স' নীতি নেবে। বিশেষ করে যুব সমাজকে মাদকের প্রভাব থেকে দূরে রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
পুলিশকে অভিনন্দন
এই সফল অভিযানের জন্য কলকাতা পুলিশের STF এবং পুরুলিয়া জেলা পুলিশের আধিকারিকদের প্রশংসা করে পোস্ট করেন মুখ্যমন্ত্রী । তাঁদের সতর্কতা, দ্রুত পদক্ষেপ এবং একযোগে অভিযানের ফলেই এই বড় মাদক পাচারচক্রের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য ! লিখেছেন তিনি। পাশাপাশি, অপরাধচক্রকে কঠোর হাতে দমন করার বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী।























