এক্সপ্লোর

Student Death: 'আমাকে নিয়ে যাও, এখানে থাকতে পারছি না', মৃত্যুর আগে বাবাকে শেষ ফোন ছাত্রের

Death: গতকাল ফোনে ছেলে জানায়, 'খুব চাপে আছি। আমাকে নিয়ে যাও। এখানে থাকতে পারছি না'। কীসের চাপ, তা অবশ্য বুঝে উঠতে পারছে না মেধাবী ছাত্রের পরিবার।

কলকাতা: রানাঘাটে (Ranaghat) স্বপ্নদীপের মামারবাড়িতে অপেক্ষারত মা-বাবা এখনও জানেন না বড় ছেলে আর ফিরবে না। যাদবপুরের (Jadavpur) প্রথম বর্ষের পড়ুয়ার বাবার দাবি, গতকাল ফোনে ছেলে জানায়, খুব চাপে আছি। আমাকে নিয়ে যাও। এখানে থাকতে পারছি না। কীসের চাপ, তা অবশ্য বুঝে উঠতে পারছে না মেধাবী ছাত্রের পরিবার। বাবার দাবি, রাতে হস্টেল কর্তৃপক্ষের ফোনে জানতে পারেন, ছেলের পড়ে যাওয়ার কথা। কেপিসি মেডিক্যাল কলেজে গেলেও ছেলেকে দেখতে দেওয়া হয়নি বলে বাবার অভিযোগ।  

একাধিক প্রশ্ন! যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু ঘিরে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন। বিজ্ঞানের ছাত্র স্বপ্নদীপ বাংলা পড়তে ভালবাসতেন। পরিবারের দাবি, বগুলা কলেজে তালিকায় নাম থাকলেও যাদবপুরে ভর্তি হন। গতকাল রাত ৯টা নাগাদ মা-বাবার সঙ্গে শেষবার ফোনে কথা হয় স্বপ্নদীপের। সহপাঠীদের দাবি, বছর ১৮-র ওই পড়ুয়া গতকাল ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেন। মৃত্যুর সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ। 

তাহলে কি পড়ুয়ার মৃত্যুর নেপথ্যে র‍্যাগিং? এমনই অভিযোগ তুলেছেন স্বপ্নদীপ কুণ্ডুর মামা অরূপ কুণ্ডু। তাঁর দাবি, তিনদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস করে ভাল লেগেছে বলে জানিয়েছিলেন ওই ছাত্র। কিন্তু গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত বারবার বাড়িতে ফোন করে ভয় লাগছে বলে জানান। হস্টেলের পরিবেশ ওই পড়ুয়াকে আতঙ্কিত করে তুলেছিল বলে পরিবারের দাবি। মামার দাবি, গতকাল রাত সাড়ে ৯টার পর, ছেলেকে বারবার ফোন করেও যোগাযোগ করতে পারেননি মা। স্বপ্নদীপ ফোন তোলেননি বলে মামার দাবি। মৃত্যুর নেপথ্যে র‍্যাগিং সন্দেহে থানার দ্বারস্থ হতে চলেছে ছাত্রের পরিবার। র‍্যাগিংয়ের অভিযোগ মেলেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার সঞ্জয়গোপাল শর্মা।                                         

রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মাঝরাতে হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। বাড়ি নদিয়ার হাঁসখালির বগুলায়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওরিয়েন্টেশন-সহ প্রথম তিনদিন ক্লাস করেছিলেন স্বপ্নদীপ। পছন্দের বিষয় নিয়ে পড়তে পারছেন বলে খুশিও ছিলেন। কোনও সমস্যার কথা জানাননি। মেলেনি সুইসাইড নোট।

সেরা শিরোনাম

Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
Krishnendu Narayan Chowdhury: “ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?
“ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?

ভিডিও

Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget