এক্সপ্লোর

Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬

Tamanna Khatun News: ২ দিনে গ্রেফতার বেড়ে ৬ জন। তামান্না খাতুন খুনের মামলায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তামান্নার মা সাবিনা।

কালীগঞ্জ: তামান্না (Tamanna Khatun) খুনে গ্রেফতার আরও ১। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬। ধৃতের নাম আনিসুর রহমান। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয় পুলিশ। ২ দিনে গ্রেফতার বেড়ে ৬ জন। তামান্না খাতুন খুনের মামলায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তামান্নার মা সাবিনা। আগেই ১১ জন গ্রেফতার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই পর গ্রেফতার আরও ৬ জন। 

রাজ্যে পালাবদলের পরই মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আর জি কর কেসফাইল আবার খোলা হবে। সেই সময় তামান্নার মা সাবিনা খাতুন মুখ্য়মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন যে তাঁর মেয়ের মৃত্যুর জন্য যাঁরা দায়ী তাঁদেরও যেন শাস্তি দেওয়া হয়। সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন সাবিনা! আর এরপরই নদিয়ার কালীগঞ্জের তামান্না খুনে গ্রেফতার করা হয়েছিল। আজ আরও একজনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত বছর ২৩ জুন কালীগঞ্জের উপ নির্বাচনে তৃণমূলের জয়ের আনন্দে বিজয় মিছিল বেরিয়েছিল। সেই সময় মিছিল থেকে বোমা ছোড়া হয়, এরপর তামান্নার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ২৪ জনের নামে অভিযোগ দায়ের করে নিহত তামান্নার পরিবার। 

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে সিপিএম প্রার্থী হয়েছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। সেই সময়ে প্রচারে বেরিয়েও মেয়ের বিচারের আশায় মুখ খুলেছিলেন সাবিনা। তিনি এমনটাও জানিয়েছিলেন যে সাধারণ মানুষও তাঁর পাশে রয়েছে। মেয়ের মৃত্যুর বিচার তিনি পাবেন এই আশা ছিল সাবিনা ইয়াসমিনের। এবার রাজ্যে বিজেপি সরকার আসার পরই তামান্না খুনে এবার গ্রেফতার করা হল মোট ৬ জনকে।

এদিকে, এবার বদলে যাচ্ছে কিছু নিয়ম। অপরাধ করলে শুধু শাস্তি নয়, এবার বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি। সোমবার আনুষ্ঠানিকভাবে বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজের কিছু অংশ সমাজবিরোধী কার্যকলাপে জড়িত হচ্ছে। ফলে রাজ্যের প্রকৃত নাগরিকদের জীবন ও সম্পত্তির উপর গুরুতর হুমকির সৃষ্টি হচ্ছে। এগুলির উল্লেখ রয়েছে বিলে। প্রচলিত আইন ও বিধানে বর্তমান ব্যবস্থাগুলি এই ধরনের ক্ষতিকর কার্যকলাপ মোকাবিলা ও দমনে অকার্যকর ও অপর্যাপ্ত। আইনের ফাঁক গলে অনেকে ছাড় পেয়ে যাচ্ছে। সেই জন্যই পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ আনতে চলেছে বিজেপি সরকার। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget