এক্সপ্লোর

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

Tarapith Hotel Fire Incident: তারাপীঠের ১৫টি হোটেল বন্ধের নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। তা কার্যকর করতে এবার নোটিস নিয়ে হাজির হয়েছে পুলিশ।

পার্থপ্রতিম ঘোষ, তারাপীঠ : তারাপীঠের হোটেল বিদেশিনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ৯ জনের। এই ঘটনায় এবার সাসপেন্ড করা হয়েছে দমকলের স্টেশন অফিসারকে। তারাপীঠের হোটেলের অগ্নিকাণ্ডের পর একাধিক প্রশ্ন উঠছে। কীভাবে এই হোটেলকে ফায়ার সেফটি সার্টিফিকেট দেওয়া হল সেই প্রশ্নও উঠছে। সোমবার ১৭ অগস্ট তারাপীঠে হোটেল বিদেশিনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন ৯ জন। আর এই ঘটনায় দমকএল্র স্টেশন অফিসার অভয় চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। 

অন্যদিকে, তারাপীঠের হোটেলের এই অগ্নিকাণ্ডের জেরে ৯ জনের মৃত্যুর পর হুঁশ ফিরেছে স্থানীয় প্রশাসনের। তারাপীঠের ১৫টি হোটেল বন্ধের নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। তা কার্যকর করতে এবার নোটিস নিয়ে হাজির হয়েছে পুলিশ। এইসব হোটেলগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিক মতো ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। আপাতত ১৫টি হোটেলে তালা ঝোলানোর নির্দেশ সমেত নোটিস নিয়ে ওইসব নির্দিষ্ট হোটেলে হাজির হয়েছে পুলিশ। তারাপীঠের একাধিক হোটেল বন্ধের সিদ্ধান্ত আগেই নিয়েছিল প্রশাসন। সেই নির্দেশ সমেত নিয়ে আজ বুধবার তারাপীঠের হোটেলগুলিতে হাজির হন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশকর্তারা। হোটেল মালিকদের স্পষ্টভাবে বলে দেওয়া হয়, 'হোটেল আজকের মধ্যে পুরো খালি করে বন্ধ করে দেবেন। আপনাদের যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো ঠিকঠাক করবেন... দেখাবেন কী আছে, না আছে... আপাতত হোটেল বন্ধ রাখবেন।' নোটিস দিয়ে হোটেল মালিকদের বলা হয় সেই নোটিসের কপি রিসিভ করে নিতে। 

বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক 

সঙ্গে করে একগুচ্ছ নোটিস নিয়েই বেরিয়েছেন পুলিশ আধিকারিকরা। হোটেলে হোটেলে গিয়ে সেগুলি দেওয়া হচ্ছে। যেসব হোটেলের ফায়ার সার্টিফিকেট নেই, অগ্নি নির্বাপণের সঠিক ব্যবস্থা নেই, ফায়ার সেফটি সার্টিফিকেট ছাড়াই দীর্ঘদিন ধরে হোটেলগুলি রমরমিয়ে চলছিল - এমন ১৫টি হোটেল বন্ধের জন্য ক্লোজার নোটিস দেওয়া হচ্ছে পুলিশ ও প্রশাসনের তরফে। প্রশাসনের দাবি, এইসব হোটেলগুলিকে এর আগেও অনেকবার নোটিস দেওয়া হয়েছে। তবে তাতে মোটেও কর্ণপাত করেনি হোটেল কর্তৃপক্ষ। তাই এবার হোটেলগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ক্লোজার নোটিস দেওয়া হচ্ছে বিভিন্ন হোটেলে। আজকের মধ্যেই হোটেল খালি করে হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, যেসব হোটেলগুলি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে তৃণমূলের জেলা পরিষদের সদস্যের মালিকাধীন হোটেলও রয়েছে। পুরোদমে অ্যাকশনে নেমে প্রশাসন। তারাপীঠের ১৫টি হোটেলের মালিক কিংবা ম্যানেজার, কর্মচারীদের হাতে ক্লোজার নোটিস ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Advertisement

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget