এক্সপ্লোর

Taratala Building collapse: কার গাফিলতির জেরে তারাতলায় এতবড় দুর্ঘটনা? উত্তর হাতড়াচ্ছেন মৃতের পরিজনরা

Taratala News: কাটোয়ার গাজীপুরের বাসিন্দা রোহিত চৌধুরী। বাবা অসুস্থ, মা সবজি বিক্রেতা। তাই পরিবারের মুখে দু'মুঠো ভাত তুলে দিতে, মাত্র দেড় মাস আগে কাজের খোঁজে রোহিত গিয়েছিলেন কলকাতায়।

সমীরণ পাল, রানা দাস ও প্রদ্যোৎ সরকার, কলকাতা: কার গাফিলতির জেরে এতবড় দুর্ঘটনা? যে দুর্ঘটনার জেরে অন্ধকার, অনিশ্চয়তার মুখোমুখি অসংখ্য পরিবার। উপার্জনকারী প্রিয়জনকে হারিয়ে কী করবেন তারা বুঝে উঠতে পারছে না অসহায় পরিবারগুলি।

তারাতলার বিপর্যয়, উদ্ধার, শ্রমিকের খোঁজে চিৎকার, দেহ উদ্ধার, কান্নার রোল। তারাতলায় নির্মীয়মাণ গুদামের ভেঙে পড়া কাঠামো, অসংখ্য পরিবারের কাঠামো নাড়িয়ে দিয়েছে। অকালে শেষ করে দিয়েছে অনেক স্বপ্ন। বছর চল্লিশের পাপ্পু কুমার রজক। থাকতেন উত্তর ২৪ পরগনার জগদ্দলের শ্যামনগরে। তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মৃত্যু হয়েছে এই শ্রমিকের। দুর্ঘটনায় মৃত পাপ্পু কুমার রজকের মেয়ে পুষ্পা রজক বলছেন, 'আমার সরকারের কাছে একটাই অনুরোধ, আমার বাপির ওপরেই সংসারটা চলত। একটাই অনুরোধ, যাতে সরকার আমাদের একটু দেখে। আমার মাকে যেন আমি কাজ করে খাওয়াতে পারি।'

সদ্য ১৮ পেরিয়েছিলেন কাটোয়ার গাজীপুরের বাসিন্দা রোহিত চৌধুরী। বাবা অসুস্থ, মা সবজি বিক্রেতা। তাই পরিবারের মুখে দু'মুঠো ভাত তুলে দিতে, মাত্র দেড় মাস আগে কাজের খোঁজে রোহিত গিয়েছিলেন কলকাতায়। আর ফেরা হল না গাজীপুরের চৌধুরীপাড়ার বাড়িতে। মৃত রোহিত চৌধুরীর মা বলছেন, 'আমি বললাম, এখন যেতে হবে না। বলছে, মা যাই। আমার তো বয়স হয়ে গেল, ২০ বছর হতে চলল। তোমার কষ্ট হচ্ছে। আমি বাইরে যাই কাজ শিখব। তাহলে তো কাজ করব। আমি এই সব কাজ শিখে বাইরে যাব।'

তারাতলার দুর্ঘটনা অকালে কেড়ে নিয়েছে কৃষ্ণনগরের চর শম্ভুনগর চৌধুরীপাড়া এলাকার চন্দ্রমা চৌধুরী ও রাহুল চৌধুরীকে। এলাকার দুই শ্রমিককে হারিয়ে শোকস্তব্ধ নদিয়ার এই এলাকা। তারাতলা দুর্ঘটনায় মৃত রাহুল চৌধুরীর বাবা বলছেন, 'আগে একবার গিয়েছিল, চলে এসেছিল। আবার একমাস হয়ে গিয়েছে, বলেছিল ৩-৪ দিন পরে চলে আসব। আমি বললাম, চলে আয় বাপ। আসল না। একেবারে চলে গেল, একদমই চলে গেল।' রুটি-রুজির খোঁজে ঠিকাদারের মাধ্যমে এই গ্রাম থেকে কলকাতায় কাজে গিয়েছিল ৬-৭ জন নির্মাণ শ্রমিক। বুধবার দুপুরে তারাতলায় নির্মীয়মাণ গুদামের কাঠামোর তলায় চাপা পড়েন তাঁদের ৪ জন। মৃত চন্দ্রমা চৌধুরীর আত্মীয় বলছেন, 'উনি সংসারেক একাই উপার্জনকারী ছিলেন। ওঁর তিনটে মেয়ে এক ছেলে আছে। সমস্যা হচ্ছে পরিবারটা পথে বসে গেল! আমরা চাইছি, সরকার যদি একটু সাহায্য করে পরিবারকে।'

তারাতলার দুর্ঘটনায় এই অসহায় পরিবারগুলো কী করবেন তারা বুঝে উঠতে পারছে না।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
Advertisement

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget