এক্সপ্লোর

Taratala Building Collapse : '৩টে থেকে খোঁজ পাচ্ছি না, ফোনে ভাল আছি বলে কেটে দিয়েছিল', আতঙ্ক নিয়ে SSKM-এ অপেক্ষায় দাদা

SSKM Hospital : তারাতলায় বিপর্যয়ের ঘটনা সামনে আসার পর ভুক্তভোগীদের পরিবারের একের পর এক সদস্য হাসপাতালে ভিড় করতে শুরু করেছেন।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : ২১ জনকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে। তারমধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এমনই খবর পাওয়া যাচ্ছে হাসপাতাল সূত্রে। তারাতলায় বিপর্যয়ের ঘটনা সামনে আসার পর ভুক্তভোগীদের পরিবারের একের পর এক সদস্য হাসপাতালে ভিড় করতে শুরু করেছেন। সেরকমই এক শ্রমিকের আত্মীয় এসেছেন হাসপাতালে।

তিনি বললেন, "আমার ভাই আটকে আছে। নাম খালেক সর্দার। বাসন্তী থানা এলাকার বাসিন্দা। ওখানে ঢালাইয়ের কাজ করছিল। ৩টে থেকে খোঁজ পাচ্ছি না। ফোনে কথা হয়েছে। ৩টের সময় কথা হয়েছিল। বলল, ভাল আছি। একটাই কথা বলে ছেড়ে দিল। ফোন কেটে দিয়েছে। জানিয়েছিল। বলল, ভাল আছি। কেউ চিন্তাভাবনা করো না। এই বলে ছেড়ে দিল। এখনও কোনও খোঁজ পাইনি।" 

অপর একজনের আত্মীয় বলেন, "কথা হয়নি। খবরে দেখার পর এলাম। আসার পরে দেখছি, বলা হচ্ছে উদ্ধার হয়ে হাসপাতালে এসেছে। হাসপাতালে খোঁজ পাচ্ছি না। কোনও খোঁজ পাচ্ছি না। আমার বাড়ি খড়দা। আমার জামাইবাবু আছেন এবং তার বাইরেও আরও তিনজন আছেন। কাল রাতে শেষ জামাইবাবুর সঙ্গে কথা হয়েছিল। কাজের বিষয়ে কথা হয়েছিল। আমার নাম ইদ্রিস আলি।"

আজ দুপুর ১২টার পর তারাতলায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে নির্মীয়মাণ গোডাউন। নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে। তাঁদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকাজে এই তৎপরতার জন্য ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, "  প্রথমেই ধন্যবাদ জানাব আমাদের সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ এবং ফায়ার ব্রিগেডকে। তাঁরা যদি স্থানীয় মানুষদের নিয়ে দ্রুত উদ্ধার না করতেন, তাহলে এই মৃত্যুর সংখ্যাটা অনেক লম্বা হত। কলকাতা তথা রাজ্যের ক্ষেত্রে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা হত। আমরা ধন্যবাদ জানাব আমাদের এই জোনের আর্মির যিনি দায়িত্বে আছেন এনডিআরএফের, আমার সঙ্গে ২টো ৩০ মিনিট নাগাদ মুখ্যসচিবের যখন কথা হয়, তখনই আমরা সিদ্ধান্ত নিই যে দেরি না করে আমরা সেনাকে কল করব। প্রসেস কমপ্লিট হওয়ার আগেই তারা সেনা এবং এনডিআরএফকে পাঠিয়ে দেন। এক ঘণ্টার মধ্যে...তারা ৩টে ১৫-২০ মিনিট থেকে পুরো উদ্ধার কাজে হাত লাগান। এখন অবধি মোট ২১ জনকে উদ্ধার করা গেছে। ১৮ জন অসুস্থ অবস্থায় অর্থাৎ জীবিত উদ্ধার হয়েছেন। কিছুজনের চিকিৎসা এসএসকেএমে হচ্ছে। ওখানে স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং স্বাস্থ্য সচিবের নেতৃত্বে টিম কাজ করছে। সিএমওএইচ দক্ষিণ ২৪ পরগনার নেতৃত্বে ২০টি অ্যাম্বুলেন্স প্রতিনিয়ত ওখানে কাজ করছে এবং গ্রিন চ্যানেল করে কলকাতা পুলিশ তাঁদের পৌঁছে দিচ্ছে। অর্থাৎ, একসঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় যে কাজ দরকার, আমরা সেটাকে অগ্রাধিকার দিয়েছি।" 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Samik Bhattacharya : 'যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর
BJP-Congress News : কাটোয়ায় টাকা চেয়ে হুমকির অডিয়ো, BJP-র বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের
North Dinajpur News: যত্রতত্র ঘুরছে ইঁদুর, উঠে পড়ছে রোগীর বেডেও! ইসলামপুর হাসপাতালে শিউরে ওঠা ছবি
Sukanta Majumdar News : 'মমতা বন্দ্যোপাধ্য়ায় এখন ক্ষয়িষ্ণু, কালো, সাদা সিনেমা', কটাক্ষ Sukanta Majumdar-এর
Shantanu Thakur :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget