এক্সপ্লোর

Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা

মালিকপক্ষের বিরুদ্ধে FIR, প্ল্যানে কাদের অনুমোদন?লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা।

কলকাতা: তারাতলার নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ল কীভাবে? কার গাফিলতি? কোথায় ছিল নজরদারি? নির্মাণ বিশেষজ্ঞদের মতে, গোটাউনের নকশা এবং নির্মাণে গাফিলতি ছিল।

মালিকপক্ষের বিরুদ্ধে FIR, প্ল্যানে কাদের অনুমোদন?লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা। 'ত্রুটি ছিল প্ল্যানে, এমনই জানিয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। তৃণমূল জমানায় পাস হওয়া সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত। অডিট না হওয়া পর্যন্ত নির্মীয়মাণ সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত', ৩১ জুলাই পর্যন্ত কলকাতার সমস্ত নির্মীয়মাণ বিল্ডিংয়ের কাজ বন্ধ, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।              

তারাতলার নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ল কীভাবে? কার গাফিলতি? কোথায় ছিল নজরদারি? নির্মাণ বিশেষজ্ঞদের মতে, গোটাউনের নকশা এবং নির্মাণে গাফিলতি ছিল। শিবপুরের IIEST- এর প্রাক্তন রেজিস্ট্রার বিমান বন্দোপাধ্যায় বলেন, 'প্রাথমিকভাবেই মনে হচ্ছে এটা একটা নকশায় গুরুতর গাফিলতি। এটা যদি প্রপার ডিজাইন হত, ভাঙার কোনও স্কোপই ছিল না'। 

তিনি এও বলেন, 'ডিজাইনটা মানে তার ফাউন্ডেশন থেকে শুরু করে কলাম বিম যদি সঠিকভাবে তৈরি করা হত, এটা ভেঙে পড়ার কারণ নেই। এটা দেখে মনে হচ্ছে, স্ট্রাকচার হয়েছে। সামান্য ঝড় বৃষ্টিতে যা লোড হয়েছে, মূলত যদি হয়ে থাকে সেটাই সে সহ্য করতে পারেনি। মানে ভবিষ্যতে আরও খারাপ অবস্থা হতে পারত। ল্যান্ড ইউজ অ্য়ান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান যেটা পশ্চিমবঙ্গ সরকারের আছে, সেই পদ্ধতিটা মেনেছে কিনা।' 

পুরসভার তালিকাভুক্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অংশুমান সরকার বলেন, 'এই পরিকাঠামোটা প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে এটা অনুপযুক্ত। যে লোডটা এখানে পড়েছে, জয়েন্টিংগুলো যেগুলো দেখে মনে হচ্ছে, এরকম জয়েন্টিং হয় না। এখন কীভাবে কে অনুমোদন করল, এটা তদন্তের বিষয়। এর ফলে যেটা হয়েছে, ওভারলোড হয়ে গেছে, ওভারলোড হয়ে জংশন থেকে এটা টিয়ার করে গেছে। টিয়ার করতেই ভেঙে পড়েছে, ভেঙে পড়তেই এই বিপর্যয় ঘটেছে।প্রাথমিকভাবে যে ব্রেসিংগুলো থাকা উচিত একটা স্ট্রাকচারে, সেই ব্রেসিং কিন্তু এখানে আমরা দেখতে পারছি না।' 

তিনি এও বলেন, 'বেশিরভাগ ক্ষেত্রে পোর্টের জমি লিজ দেবে, এবং KMC অনুমোদিত কোনও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে ওঁকে ডিজাইন করাতে হবে। এসব যে স্ট্রাকচারগুলো সাধারণত কলকাতা পুরসভার অনুমোদন দেওয়ার আগে যাদবপুর বা শিবপুর, IIT- থেকে... করানো হয়, তারপর কাজগুলো চালু করা হয়। কিন্তু এখানকার যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছি, স্ট্রাকচারাল ডিজাইনের বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখতে পাচ্ছি না। এত বড় স্ট্রাকচার, ফার্স্ট হচ্ছে ব্রেসিং করা উচিত। আমি ব্রেসিং দেখতেই পাচ্ছি না।
জয়েন্টিং যেগুলি করা হয়েছে, জয়েন্টিংয়ের যে বোল্টগুলো আছে, সেগুলি ঠিকঠাক ডিজাইন হয়েছে কিনা এবং সেগুলি স্থাপন ঠিকঠাক করা হয়েছে কিনা, সেটা একটা দেখার বিষয়'। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget