এক্সপ্লোর

Taratala Building Collapsed: তারাতলার গোডাউন নিয়ে হাজারও অভিযোগ, 'মাটি পরীক্ষা হয়নি', গোডাউন বিপর্যয়ের পিছনে কার গাফিলতি?

Taratala Incident: পেটের দায়ে মাথার ঘাম পায়ে ফেলে গোডাউন তৈরি করছিলেন শ্রমিকরা। কিন্তু কে জানত, এই নির্মীয়মাণ গোডাউনটি এভাবে পরিণত হবে মৃত্যুফাঁদে !

কলকাতা : তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় নিয়মভঙ্গ ও নজরদারির অভাবের অভিযোগ উঠছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ‘বেহরা ব্রাদার্স’-নামে একটি সংস্থাকে জমি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু নির্মাণ শুরুর আগে ও পরে কলকাতা পুরসভা ও সংশ্লিষ্ট সংস্থাগুলি ছাড়পত্র দেয়। প্রশ্ন উঠছে, আদৌ কি সব নিয়ম মানা হয়েছিল? কলকাতা পুরসভা কি তাদের দায়িত্ব ঠিকভাবে করেছিল? 

পেটের দায়ে মাথার ঘাম পায়ে ফেলে গোডাউন তৈরি করছিলেন শ্রমিকরা। কিন্তু কে জানত, এই নির্মীয়মাণ গোডাউনটি এভাবে পরিণত হবে মৃত্যুফাঁদে ! কারও মুখে উঠে আসছে বেআইনি নির্মাণের অভিযোগ। আবার কেউ বলছেন নির্মাণকাজের নিয়মকে বুড়ো আঙুল দেখানোয় প্রাণের বিনিময়ে মাশুল  গুনতে হল। এক অভিযোগকারীর কথায়, 'এই বেহরা অ্যান্ড কোম্পানি এর বিরুদ্ধে কমপ্লেন করা আছে পোর্টকে। পোর্টকে বারবার বলেছি বেহরা অ্যান্ড কোম্পানি বেআইনি নির্মাণ করছে। এখানের কাউন্সিলর ৮০ নম্বর ওয়ার্ডের টোটাল গোডাউনটা বেআইনি করে, টাকা খেয়ে টোটাল গোডাউন...২০১৫ থেকে আমরা অনলাইনে দেখেছি ... ২০২৬ অবধি শুধু ২টো গোডাউন স্যাংশান হয়েছে তারাতলা রোডে। বাকি সব গোডাউন, সব বেআইনি নির্মাণ।' 

তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, কীভাবে হল এমন দুর্ঘটনা? গাফিলতি কার? কী বলছেন নির্মাণ বিশেষজ্ঞরা 

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, 'এটা ৩ তলা ছিল। দু'টো হয়ে গেছিল, তৃতীয় ও দ্বিতীয় তলা হয়ে গেছিল, প্রথমটা চলছিল। পুরোটা বসে গেছে। ৫০ জন লোক আছে।' তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোডের ওপর এই গোডাউন বিপর্যয়ের পিছনে কার গাফিলতি? এই গোডাউনটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট অথরিটির কাছ থেকে ইজারা নিয়েছিল ‘বেহরা ব্রাদার্স’ নামে একটি সংস্থা। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-এর পয়লা অগাস্ট বেহেরা ব্রাদার্সকে বহুতল গুদাম ও কোল্ড স্টোরেজ তৈরির জন্য প্রায় ৬ হাজার ৬৮৯ বর্গমিটার জায়গা ৩০ বছরের জন্য ইজারা দেওয়া হয়। যে কোনও নির্মাণকাজ শুরুর আগে, কলকাতা পুরসভার থেকে অনুমতি ও ছাড়পত্র নিতে হয় ঠিকাদার সংস্থাকে। এছাড়াও, নির্মাণ শেষ হওয়ার পরেও ঠিকাদার সংস্থাকে নিয়মকানুন মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে সমস্ত প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার কথা। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'প্রাথমিকভাবে আমাকে যেটা KMC থেকে বলা হয়েছে। ১৭.০১ ২০২৬-এ এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। মালিক, SMPA, লিজি শম্ভুনাথ বেহেরা, পার্টনার অফ বেহেরা ব্রাদার্স। আমি আইনি পদক্ষেপের কথা কালকে বলব। প্রাথমিকভাবে KMC-র ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন, ত্রুটিযুক্ত প্ল্যান। বাকিরা টেকনিক্যাল লোকেরে কাজ করছেন, রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি বিধানসভায় জানাব, যে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে।' অন্যদিকে, বেহরা ব্রাদার্সের তরফে এক মধ্য়স্থতাকারী কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের নথি দেখিয়ে দাবি করেছেন, সমস্তই নাকি নিয়মমাফিকই করা হচ্ছিল। এতবড় গোডাউন তৈরি হচ্ছিল, অথচ মাটি পরীক্ষাও হয়নি বলে অভিযোগ উঠছে। বেহরা ব্রাদার্সের কর্ণধারের এখনও দেখা মেলেনি। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget