এক্সপ্লোর

Taratala News: তারাতলা বিপর্যয়, ক্রমশ কমছে দিনের আলো, রাতেও উদ্ধারকাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য করা হয়েছে অতিরিক্ত আলোর বন্দোবস্ত

Taratala Incident: তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়। ইতিমধ্যেই ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, দমকল, সেনা এবং এনডিআরএফ।

পার্থপ্রতিম ঘোষ, তারাতলা, কলকাতা : তারাতলায় ব্রেসব্রিজের কাছে ভেঙে পড়েছে নির্মীয়মান গোডাউনের ছাদ। প্রায় ৫ ঘণ্টা ধরে সেখানে চলছে উদ্ধারকাজ। ক্রমশ দিনের আলো কমে আসছে। তাই উদ্ধারকাজের জন্য বিশেষ আলোর ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধারকাজে মোতায়েন রয়েছে সেনা, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে কাজ করছে দমকলবাহিনীও। উদ্ধার করা আহতদের নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অ্যাম্বুল্যান্স।

রাতেও উদ্ধারকাজ সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য প্রচুর আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রাণের সন্ধানে, ধ্বংসস্তূপের নীচে কোথায় কে চাপা পড়ে রয়েছেন তা জানার জন্য এনডিআরএফ- এর স্নিফার ডগ নিয়ে চলছে উদ্ধার কাজ। বিভিন্ন জায়গা চিহ্নিত করা হচ্ছে। যেখানে সুযোগ পাওয়া যাচ্ছে, সেখান দিয়ে মাইক ঢুকিয়ে ভিতরে আটকে পড়া লোকেদের কাছে বার্তা পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তাঁদের কী প্রয়োজন, কেউ আটকে রয়েছেন কিনা, তা জানার চেষ্টা চলছে। গ্যাস কাটার দিয়ে লোহা কেটে সরানো হচ্ছে। 

তারাতলায় উদ্ধার কাজে সেনাকে মোতায়েন করা হয়েছে। ইস্টার্ন কমান্ডের ৪ কলম জওয়ান উদ্ধার কাজে সামিল। প্রশাসনের কাছ থেকে খবর পেয়েই দ্রুত উদ্ধার কাজে নামে সেনা। উদ্ধারকারী দলে রয়েছেন সেনা আধিকারিক, ইঞ্জিনিয়ার ও মেডিক্যাল অফিসাররা। সেনা, NDRF, SDRF ও কলকাতা পুলিশ উদ্ধার কাজে কোনও খামতি রাখছে না, বিবৃতি ভারতীয় সেনা বাহিনীর ইস্টার্ন কমান্ড- এর। 

'ত্রুটি ছিল প্ল্যানে, এমনই জানিয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা', ঘটনাস্থল থেকে নবান্নে ফিরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 'তৃণমূল জমানায় পাস হওয়া সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত। অডিট না হওয়া পর্যন্ত নির্মীয়মাণ সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত। ৩১ জুলাই পর্যন্ত কলকাতার সমস্ত নির্মীয়মাণ বিল্ডিংয়ের কাজ বন্ধ', ঘটনাস্থল থেকে ফিরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget