এক্সপ্লোর

Tarunjyoti on Debraj Arrested: 'একটা ডাকাত গ্রেফতার হয়েছে, ওঁর স্ত্রীর বিরুদ্ধেও তো...', দেবরাজের গ্রেফতারি নিয়ে কী বলছেন তরুণজ্যোতি তিওয়ারি?

Tarunjyoti Tewari on Debraj Chakraborty Arrest: সদ্যজাত সন্তান থাকার কারণে, অদিতির আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। তবে আদালতে আগাম জামিন পাননি দেবরাজ।

কলকাতা: আগাম জামিন দেয়নি আদালত, অবশেষে পুরুলিয়া থেকে গ্রেফতার করা হল, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। দেবরাজ নিজেও অবশ্য বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তৃণমূল মহলে তিনি পরিচিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘনিষ্ঠ হিসেবে। তাঁর নামে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আর্থিক দুর্নীতি থেকে শুরু করে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজের। একই চার্জ ছিল, দেবরাজ পত্নী অদিতি মুন্সী (Aditi Munshi)-র বিরুদ্ধেও। আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনিও। তবে সদ্যজাত সন্তান থাকার কারণে, অদিতির আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। তবে আদালতে আগাম জামিন পাননি দেবরাজ। আর তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরেই গ্রেফতার করা হল দেবরাজকে। 

গ্রেফতার দেবরাজ, কী বলছেন তরুণজ্যোতি তিওয়ারি?

এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলছেন, 'এটা হওয়ারই ছিল। একটা ডাকাত গ্রেফতার হয়েছে। প্রসেনজিতের আত্মা আজ কিছুটা শান্তি পাবে। এটা হওয়ার ছিল, এটা দরকার ছিল। প্রসেনজিৎ খুনের সঙ্গে যাঁরা জড়িত, দেবরাজ তাঁদের মধ্যে একজন। বলা হচ্ছে, ১০০ কোটির সম্পত্তি দেবরাজ আর ওঁর স্ত্রী অদিতি মুন্সীর। আমি কিন্তু নিজেই পুলিশকে ১৩০০ কোটির সম্পত্তির হিসেব দিয়েছিলাম পুলিশকে। মানুষকে লুঠ করার হিসেব দিয়েছিলাম। ৮ থেকে ৯টা মামলা আছে ওঁর বিরুদ্ধে। একের পর এক হিসেব আছে। আমি প্রথম থেকেই বলেছিলাম যে, এইরকম চোর বাইরে থাকতে পারে না। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার, সর্বপরি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ ব্যবস্থা নেওয়ার জন্য এবং চোরটাকে জেলে ভরার জন্য।'

এর আগেই আদালতে জামিনের আবেদন করেছিলেন দেবরাজ, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এই বিষয়ে তরুণজ্যোতি তিওয়ারি আরও বলেন, 'জামিন খারিজ হওয়ারই ছিল। হিসেবমতো ওঁর স্ত্রীয়ের বিরুদ্ধেও একই অপরাধের চার্জ রয়েছে। কিন্তু ওঁর এক শিশু সন্তান রয়েছে বলে, কোর্ট অদিতিকে আগাম জামিন দিয়েছে। ২ জন মিলে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। কিন্তু কিভাবে বানিয়েছেন, তার কোনও হিসেব নেই। মানুষের সর্বস্ব লুঠ করেছেন এবং মানুষকে শেষ করেছেন। এগুলো সবারই জানা।'

দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন খোদ তরুণজ্যোতিও। সেই বিষয়ে তিনি বলেন, 'আমার বক্তব্য ভীষণ স্পষ্ট ছিল। যে সম্পত্তি দেবরাজ ও তাঁর স্ত্রী করেছেন, সেই আয়ের উৎস কী? অদ্ভুতভাবে সেই সমস্ত সম্পত্তি ভোটের আগেই বিক্রি করে দেওয়া হয়। বিক্রি করা হল, 'কথা ও কাহিনী' বলে একটা পাবলিশার্স রয়েছে, সেখানকার এক মহিলাকে। তার মানেই, সেই মহিলারও কিছু যোগসূত্র রয়েছে। সেটাও তো খুঁজে বের করতে হবে। ভাবতে পারছেন, ১৩০০ কোটির সম্পত্তি! পাহাড়ে বাড়ি, নিউটাউনে জমি.. বিনু মণ্ডল থেকে শুরু করে একাধিক কাউন্সিলরের নামে যে জমিগুলি ছিল, রাখালের নামে যে সম্পত্তি ছিল,  সেগুলো আসলে দেবরাজেরই টাকা! সাড়ে ৩০০ কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। কোথায় খরচ হয়েছে কেউ জানে না। ১৩০০ কোটি টাকার একটা আর্থিক দুর্নীতির সম্পত্তির হিসেব আমি দিয়েছিলাম।'

আরও পড়ুন: Debraj Chakraborty: পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Advertisement

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget