এক্সপ্লোর

Taslima Nasrin : ২০ বছর পর পশ্চিমবঙ্গে ফিরছেন সাহিত্যিক তসলিমা নাসরিন, ১ অগাস্ট রবীন্দ্র সদনে অনুষ্ঠান

২ দশক পর পশ্চিমবঙ্গে ফিরছেন লেখিকা তসলিমা নাসরিন। ১ অগাস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের লেখিকা।

কলকাতা : প্রায় ২০ বছর পর পশ্চিমবঙ্গে ফিরছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ অগাস্ট কলকাতার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

জানা গিয়েছে, দীর্ঘদিন পর কলকাতায় পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। লেখিকা ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হন। ঐ বছরের নভেম্বর মাসে তাঁর একটি বইকে কেন্দ্র করে কলকাতায় তীব্র বিক্ষোভ ও হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর নিরাপত্তার কারণে তৎকালীন সরকার তাঁকে রাজ্য থেকে সরিয়ে নিয়ে যায়।

বই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়তে হয় তসলিমা নাসরিনকে৷ তারপর প্রায় দু’দশক ধরে আমেরিকা, ইউরোপ, ভারতে রয়েছেন তিনি৷  দীর্ঘ সময় কলকাতায় থেকেছেন। কলকাতার শিল্পী সাহিত্যিক মহলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল গভীর। এ রাজ্যে তাঁর ভক্ত অসংখ্য। অথচ ২০০৭ সালে  একাধিক বিতর্ক এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে তাঁকে রাজ্য ছাড়তে হয়েছিল। এরপর প্রায় দুই দশক ধরে তিনি পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন।                        

সূত্রের খবর, ১ অগাস্ট রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তসলিমা নাসরিন। তাঁর এই সফরকে কেন্দ্র করে সাংস্কৃতিক এবং রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। উল্লেখ্য, বামফ্রন্ট সরকারের আমলে তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে হয়েছিল। সেই ঘটনার প্রায় দুই দশক পর আবারও তাঁর পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।             

উল্লেখ্য, গত ২০২৫ এ তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। 'বাংলাদেশে সংখ্যালঘু-নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ায় তসলিমাকে নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়। কলকাতায় আশ্রয় নেন তিনি। কিন্তু, পরে কলকাতা থেকেও বিতাড়িত করা হয় তাঁকে। কলকাতা থেকে তাঁকে বিতাড়িত করতে তৎপর হয়েছিলেন যে কংগ্রেস নেতা, তিনি এখন তৃণমূলে' । রাজ্যসভার জিরো আওয়ারে বলেছিলেন শমীক ভট্টাচার্য। এবার পালাবদলের পর ২০ বছর পর রাজ্যে ফিরছেন বাংলাদেশের সাহিত্যিক, বাঙালির প্রিয় লেখিকা তসলিমা নাসরিন।                  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Advertisement

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget