এক্সপ্লোর

Samik Bhattacharya On Tata: 'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

Samik On Tata Inustry: 'টাটা' নিয়ে বড় বার্তা, কী বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ?

কলকাতা: রাজ্যে পালা বদলের পরপরই শিল্প নিয়ে বড় বার্তা  বিজেপির রাজ্য সভাপতির। 'টাটা ফিরবেই, ফেরানোর দায়িত্ব বিজেপির। পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির। সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে। সিঙ্গুরে জুয়েলারি হাব তৈরি হবে', জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

আরও পড়ুন, RG কর কাণ্ডে নাম জড়িয়েছিল বারবার, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সরকারের

'টাটা' নিয়ে বড় বার্তা, কী বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ?

 এদিন শমীক ভট্টাচার্য বলেন, সিঙ্গুরে কৃষক জমি ফেরৎ পেয়েছেন, কিন্তু জমি তাঁর ফসল ফেরৎ পায়নি। কারণ সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গিয়েছে।আমরা সেখানে ইন্ড্রাস্ট্রিয়াল হাব তৈরি করব।..সেখানে প্রায় আড়াই হাজার কোটি টাকার টার্ণ ওভার আছে।তাঁদের পাশে সরকার দাঁড়াবে। এখানে একটা হাব তৈরি হবে।  লক্ষ্য একটা পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসা।'

এবার প্রতিশ্রুতি পূরণের পালা।গত সোমবারই এক বণিকসভার অনুষ্ঠানে ১০০ দিনের মধ্যে নতুন শিল্পনীতি আনার ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি। শমীক ভট্টাচার্য বলেন, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী ১০০ দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলেছে, সেই সরকার করে দেখাবে। খেলা, মেলা, মোচ্ছবের বাইরে বেরিয়ে এসে সরকারের রেভিনিউ বাড়ানো যায় সেদিকে দৃষ্টি।

 যে বণিকসভার অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য এই মন্তব্য় করেন, সেখানেই প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসহযোগিতার গুরুতর অভিযোগ তোলেন বণিকসভার সভাপতি। চেম্বার অফ কমার্স সভাপতি  নরেশ পাচিসিয়া বলেন, বছরের পর বছর আমাদের চেম্বারের বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গের সব মুখ্যমন্ত্রী পাশে থেকেছেন। একমাত্র ব্যাতিক্রম আমাদের রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমরা তাঁকে বহুবার আবেদন করা সত্ত্বেও।  শিল্পের উন্নয়ন ও অগ্রগতির জন্য পলিসি সাপোর্ট না পাওয়ায় আমরা অসহায় ছিলাম। সেই কারণে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চেয়েছিলাম। তৃণমূল আমলে রাজ্য সরকারের গড়িমসির কারণে দীর্ঘদিন ধরে অশোকনগর তেল প্রকল্প থমকে ছিল বলে অভিযোগ। সেই কাজেও গতি আনার আশা দেখাচ্ছে রাজ্যের বিজেপি সরকার।

 শমীক ভট্টাচার্য আরও বলেছিলেন, আমাদের রাজ্যের অনেক প্রাকৃতিক সম্পদ আছে। যেমন অশোকনগর অয়েল ফিল্ড আছে, রাণাঘাট আছে, ন্যাচরাল গ্যাস আছে, আমাদের ম্যাঙ্গানিজ ওরস আছে। সম্ভবত এরাজ্যে সোনা পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, বিষ্ণুপুর কিম্বা কালিম্পংয়ের কোনও এক জায়গায়।  যেটা পাওয়া গেছে, সেটা হচ্ছে পুরুলিয়ার বিরল মিনারেল। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি বিষয়টার মধ্যে আসতে। এবং এটা যাতে নিলাম করলে রাজ্য যথেষ্ট অর্থনৈতিক ভাবে লাভবান হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Annapurna Yojana Login: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget