এক্সপ্লোর

Tathagata Roy: "এখানে ২০৯-ই হোক আর ২৭৫-ই হোক, কিছুই এসে যাবে না", বিস্ফোরক তথাগত রায়, কী প্রতিক্রিয়া আখরুজ্জামান-অরূপের ?

Tathagata Roy On WB Assembly Seat: বিধানসভায় আসনসংখ্যা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের, পাল্টা আখরুজ্জামান-অরূপ

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এখানে ২০৯-ই হোক আর ২৭৫-ই হোক, কিছুই এসে যাবে না। বিধানসভায় আসনসংখ্যা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। আমাদের ৬৪ জনকে নিয়ে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে? পাল্টা প্রশ্ন তুললেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান। 

আরও পড়ুন, প্রথমে আটক, লালবাজারে এনে জিজ্ঞাসাবাদের পর এবার গ্রেফতার চোরবাগানের পুজোয় মাইকে ঘোষণাকারী সেন্টু

 মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের প্রতীকে জয়ী বিধায়করা তাঁর দিকে আসতে রাজি! তাঁর স্পষ্ট ইঙ্গিত, ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের শিবিরের দিকে! তাহলে কি মুখ্য়মন্ত্রী চাইলেই, এই বিধায়করা তাঁর দিকে চলে আসবেন? তাঁরা কি তৈরি হয়েই বসে আছেন? এই আবহেই মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি তথাগত রায়। বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি  তথাগত রায় বলেন,'প্রথম কথা হচ্ছে ২০৯-ই হোক আর ২৭৫-ই হোক, বাস্তবক্ষেত্রে তাতে কি কিছু এসে যাবে? কেন্দ্রে বা লোকসভায় যদি ২০ জন আমাদের সমর্থন করেন, তাহলে ব্য়াপারটা একরকম হবে, আর না করলে আরেকরকম হবে। কিন্তু এখানে ২০৯-ই হোক আর ২৭৫-ই হোক, কিছুই এসে যাবে না। আমি ধরে নিচ্ছি, এরা সমর্থন করতে চাইছে।'
 
দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস আসলে বিজেপিরই বি টিম। এই আবহেই মুখ্য়মন্ত্রীর মন্তব্য় ও তথাগত রায়ের খোঁচা ঋতব্রত শিবিরের কাছে নিঃসন্দেহে অস্বস্তিকর।বিজেপি প্রাক্তন রাজ্য় সভাপতি তথাগত রায় বলেন,'আমাদের যদি কেউ যেচে সমর্থন করতে চাই, তাহলে আমরা নেব না কেন? ১০০ বার নেব। আমরা কিছু দিচ্ছি না। কিন্তু ওরা যেচে সমর্থন দিচ্ছে। সে ওদের কেন দিচ্ছে, ওদের কী স্বার্থ আছে, ওরা বুঝুক।'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান বলেন, 'তথাগতবাবু পাগলের মতো প্রলাপ বকছেন। আমরা কেনই বা বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলকে সমর্থন করতে যাব? আমাদের ৬৪ জনকে নিয়ে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে?।' 
 
প্রশ্ন: ওরা কি কিছু পেতে চাইছে? 
তথাগত রায়, প্রাক্তন রাজ্য় সভাপতি, বিজেপি: নিশ্চয়ই পেতে চাইছে। সেটা কী পেতে চাইছে? সেটা খোলসা করে বলুক। কিন্তু আমার যা উপলব্ধি, আমার ব্য়ক্তিগত ইচ্ছে, সেটা হল বিজেপি কিছু ওদের দেবে না।
 
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বিধায়ক আখরুজ্জামান বলেন, তাদের কাছে কী বা চেয়েছি আর তাদের দেওয়ারই বা কী আছে? তাদের নিজের ঘরে অন্তর্দ্বন্দ্বে বিজেপি জর্জরিত। তারা এর মধ্যে আমাদের টানাটানির চেষ্টা করছেন। 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গ ত্য়াগ করে লোকসভার সিংহভাগ তৃণমূল সাংসদ ইতিমধ্য়েই এনসিপির সঙ্গে মিশে বিজেপির নেতৃত্বাধীন এনডিকে সমর্থন করেছেন।

বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি  তথাগত রায় বলেন, এনসিপিআইয়ের পরিপ্রেক্ষিতটা আলাদা। প্রধানমন্ত্রী ওদের প্রাতঃ রাশে ডেকেছিলেন, ওরা বর্তে গেছে। তাতে ওরা সমর্থন দেবে। আমাদের কাজটা হবে। কেন্দ্র ও রাজ্য়ের পরিপ্রেক্ষিতটা আলাদা। 'NCPI সাংসদ  অরূপ রায় বলেন, উন্নয়নটা তো হয়নি ঠিকমতো। খালি কেন্দ্র দেয়না, রাজ্য দেয়না করেছে। সেটার জন্যই আমরা সমর্থন করছি এনডিএ-কে। তথাগতবাবুর তো বয়স হয়ে গেছে, উনি তো আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। ওর মুখে তো বেসুর বেরোবেই। এতে অসুবিধার কী আছে? 'সব মিলিয়ে বঙ্গের রাজনৈতিক সমীকরণ কখনও জটিল, কখনও আবার জলের মতো স্পষ্ট।

Advertisement

সেরা শিরোনাম

TMC MLA Arrest: এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
Pareshram Das Arrest: 'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার
'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার
Train Accident: ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget