এক্সপ্লোর

Murshidabad Accident:মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু ১৭ বছরের কিশোরের, প্রতিবাদে অবরোধ কান্দি-বহরমপুর রাজ্য সড়ক

Teen Death:মোটরবাইক দুর্ঘটনায় মারা গেল এক ১৭ বছরের কিশোর। মঙ্গলবার সকালে বহরমপুর থানার কান্দি-বহরমপুর রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। কিশোরের মর্মান্তিক পরিণতির পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

আশিস বাগচী, মুর্শিদাবাদ: মোটরবাইক দুর্ঘটনায় মারা গেল এক ১৭ বছরের কিশোর। মঙ্গলবার সকালে বহরমপুর থানার কান্দি-বহরমপুর রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। কিশোরের মর্মান্তিক পরিণতির পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে খবর, মঙ্গলবার রহিদুল শেখ (১৭) ও  আরিফ শেখ (১২)  নামে দুই কিশোর একটি মোটরবাইকে করে শিয়ালমারার বাড়ি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় রহিদুল ও আরিফকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রহিদুলকে  মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার প্রতিবাদে কিছুক্ষণ রাস্তা অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছে যায় বহরমপুর থানার পুলিশ। এই রাজ্য়ে পথ দুর্ঘটনায় মৃত্য়ু নতুন কোনও ঘটনা নয়। এদিনই যেমন সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃ্ত্যুর সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুরও। একই ঘটনায় জখম তিন জন। এদিন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর তেমাথা মোড়ে ঘটনাটি ঘটে। মৃতের নাম গোসাই দাস মন্ডল বলে জানায় পুলিশ।

দুর্ঘটনায় মৃত্যু অন্যত্রও...
সূত্রের খবর,অসুস্থ মেয়েকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন কুশমন্ডি থানা লোহাগঞ্জ এলাকার বাসিন্দা গোসাই দাস মণ্ডল। সঙ্গে ছিলেন ছেলে, পুত্রবধূ ও নাতি। হঠাতই বুনিয়াদপুর তেমাথা মোড়ে দাঁড়ানো একটি বাইককে পিছন থেকে দশ চাকার একটি লরি ধাক্কা মারে যার অভিঘাত এসে পড়ে গোসাই দাস মন্ডলের উপর। মারা যান তিনি। বাকিদের জখম অবস্থায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গঙ্গারামপুরে রেফার করা হয় তাঁদের। জখম বাইকচলক বঙ্কিম মন্ডলও। দিনপাঁচেক আগেই বাড়ি থেকে বাইকে করে জাতীয় সড়ক দিয়ে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ছাত্রের। গত বৃহস্পতিবারের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছিল, বছর একুশের ওই মৃত  ছাত্রের নাম মোহাম্মদ কাইফ। তাঁর বাড়ি ফরাক্কা থানার খোদাবন্দপুর এলাকায়। দুর্ঘটনা ঘিরে ৩৪ নং জাতীয় সড়কে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। 

আরও পড়ুন:গরমের মরসুমে পাতে এই পাঁচ ফল থাকলে দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব, বাড়বে জেল্লা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget