এক্সপ্লোর

Summer Fruits: গরমের মরসুমে পাতে এই পাঁচ ফল থাকলে দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব, বাড়বে জেল্লা

Skin Care: যেকোনও লেবু জাতীয় ফলের মধ্যে থাকে ভরপুর ভিটামিন সি। এই ভিটামিন ত্বকের স্বাস্থ্য এবং গঠন ভাল রাখতে সাহায্য করে।

Summer Fruits: শীতের মতো গরমের দিনেও ত্বকে রুক্ষ শুষ্ক (Dry Skin) ভাব দেখা যায়। এক্ষেত্রে প্রতিদিনের মেনুতে বেশ কয়েকটি ফল রাখা প্রয়োজন। এইসব রসালো ফল খেলে শরীর ঠান্ডা থাকার পাশাপাশি ত্বক (Skin Care Tips) ময়শ্চারাইজড থাকবে। গরমের মরসুমে কোন কোন ফল আপনার ত্বক ভাল রাখার জন্যেও প্রয়োজন, রইল তার তালিকা।

তরমুজ- এই ফলে রয়েছে ভিটামিন সি এবং লাইপোসিন। এই দুই উপকরণ ত্বকের ক্ষয় রোধ করে। এছাড়াও এই ফল কোলাজেনের সিন্থেসিসে সহায়তা করে। তার ফলে বজায় থাকে ত্বকের ইলাস্টিসিটি। এর মাধ্যমে ত্বকের গঠন ভাল হয়। তাই গরমের দিনে প্রতিদিনের ডায়েটে অবশ্য রাখুন তরমুজ। 

আম- ভিটামিনে ভরপুর ফলের রাজা আম। গরমের মরসুমে এই ফল পাওয়াও যায় প্রচুর পরিমাণে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ই এবং কে। স্কিন ড্যামেজ অর্থাৎ ত্বকের ক্ষয় রোধ করতে সাহায্য করে এইসব ভিটামিন। এছাড়াও কোলাজেন তৈরিতেও সহায়তা করা এই চার ভিটামিন। আম খেলে এইসব ভিটামিনের সাহায্যে ত্বকের ময়শ্চারাইজড ভাব বজায় থাকে। অর্থাৎ ত্বক হাইড্রেটেড থাকবে। 

লেবু জাতীয় ফল- যেকোনও লেবু জাতীয় ফলের মধ্যে থাকে ভরপুর ভিটামিন সি। এই ভিটামিন ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে। এর পাশাপাশি লেবু জাতীয় ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ। এইসব উপকরণ ত্বকের ক্ষয় রোধ করে। একই সঙ্গে বলিরেখা বা রিঙ্কেলসের সমস্যা থেকে আপনার ত্বককে দূরে রাখে। মুসুম্বির রস গরমের দিনে খেতে খুবই সুস্বাদু লাগে। এই ফলের রস খেলে ত্বকের দেখভালও হবে যথেষ্ট ভালভাবে।

পেঁপে- এই ফলের মধ্যে থাকে বিভিন্ন এনজাইম বা উৎসেচক যেমন- পাপাইন। এই জাতীয় এনজাইম ত্বকের ডেড সেল অর্থাৎ ডেড স্কিন সেল ঝরিয়ে ত্বকের এক্সফোলিয়েশনে সাহায্য করে। এর ফলে ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর হয়। ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক মোলায়েম থাকে। এর ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের ইনাস্টিসিটি ভালভাবে বজায় রাখে অর্থাৎ ত্বকের গঠন ভাল থাকে।

লিচু- গরমের মরসুমের আরও একটি গুরুত্বপূর্ণ ফল হল লিচু। এর মধ্যে রয়েছে ভরপুর ভিটামিন সি। তার ফলে গরমের দিনে ব্রনর সমস্যা বিশেষ করে যাঁদের অয়েলি স্কিন তাঁদের ব্রনর সমস্যা দূর করতে দারুণ ভাবে সাহায্য করে এই ফল। ত্বকের অন্যান্য অনেক সমস্যাও দূর করে লিচু।

আরও পড়ুন- শুধু সানস্ক্রিন ব্যবহার নয়, গরমের দিনে প্রখর রোদের হাত থেকে ত্বক রক্ষা করার জন্য আর কী কী করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget