এক্সপ্লোর

Kolkata News: সাঁতার কাটতে নেমে তলিয়ে গেল কিশোর, সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা রবীন্দ্র সরোবরে

Rabindra Sarobar: ঘটনাস্থলে পৌঁছেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।

কলকাতা: ছুটির দিন সকালে রবীন্দ্র সরোবরে মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। সাঁতার কাটতে নেমেছিল ওই কিশোর। কিন্তু সাঁতার জানত না সে। ফলে জলে তলিয়ে যায় বলে জানা গিয়েছে। সাঁতার না জানা সত্ত্বেও রবীন্দ্র সরোবরে সে নামল কেন, কেউ তাকে বাধা দিলেন না কেন, উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে পৌঁছেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। (Kolkata News)

রবিবার সকালে এই ঘটনা ঘটেছে রবীন্দ্র সরোবরে। জানা গিয়েছে, এদিন সকালে সবীন্দ্র সরোবরে ঢোকে ১৬ বছর বয়সি কিশোর শিবরাম সাহু। ওই কিশোর বালিগঞ্জ প্লেসের বাসিন্দা। এদিন তিন বন্ধুর সঙ্গে রবীন্দ্র সরোবরে ঢোকে ওই কিশোর। রবীন্দ্র সরোবরে যে পাবলিক সুইমিং পুল রয়েছে, সেখানে সাঁতার কাটতে নামে সকলে। আর তখনই বিপত্তি ঘটে যায়। (Rabindra Sarobar)

জানা গিয়েছে, তিন বন্ধুর সঙ্গে জলে নেমেছিল শিবরাম। কিছু ক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। জানতে পেরে পুলিশে খবর দেন নিরাপত্তারক্ষীরা। এর পর শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত অচৈতন্য অবস্থায় জল থেকে উদ্ধার করা হয় শিবরামকে। এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিশোরকে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। 

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, পাবলিক সুইমিং পুলের আশেপাশে শ্যাওলা বা ঝাঁঝি জন্মেছিল। তাতেই ওই কিশোরের পা আটকে গিয়ে থাকতে পারে। ফলে জল থেকে আর মাথা তুলতে পারেনি সে। যাঁরা রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে আসেন, তাঁরা বেশ কিছু অভিযোগ তুলতে আসেন। এক ব্যক্তি জানান, সুইমিং পুলের একটি দিক ঝাঁঝিতে ভরে গিয়েছে। সামান্য কিছু তোলা হয়েছিল। কিন্তু জল পরিষ্কারের কোনও গরজ নেই। 

ওই ব্যক্তি জানান, ঝাঁঝিতে পা আটকে গেলে নীচের দিকে টান পড়ে। ফলে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। এই ঘটনাকে কর্তৃপক্ষের গাফিলতির ফলশ্রুতি বলে উল্লেখ করছেন তিনি। ওই তিন কিশোর সাঁতার জানত না বলে জানা যাচ্ছে। কে সাঁতার জানে, কে জানে না, তা যাচাই করার কোনও ব্যবস্থাও নেই বলে অভিযোগ। 

এক মহিলা জানিয়েছেন, অল্পবয়সি ছেলেরা দল বেঁধে ঢোকে। নিরাপত্তারক্ষী বাধা দিলেও শোনে না। সাঁতার না জানলেও, সাঁতার জানে বলে দাবি করে জলে নেমে যায়। এক্ষেত্রে কেন কার্ডের ব্যবস্থা থাকবে না, প্রশ্ন তুলেছেন তিনি। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে কিশোরের মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে বলে মনে করছে পুলিশ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত চলছে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget