এক্সপ্লোর

Purulia News: কাজে পুনর্বহালের দাবি, পুরুলিয়ার হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

Health Workers Agitation: হাসপাতাল (Deben Mahato Medical College Hospital)  চত্বরে রিলে ধর্নায় বসেছেন অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা। কাজে পুনর্বহালের দাবিতে চলছে বিক্ষোভ।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: কাজে পুনর্বহালের দাবিতে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে (Deben Mahato Medical College Hospital) অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ। কোভিডকালে (Covid19) নিয়োগ করে প্রয়োজন ফুরোনোয় ছাঁটাই, অভিযোগ বিক্ষোভকারীদের। সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের (Swastha Bhawan), দাবি হাসপাতালের সুপারের।

অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ: হাসপাতাল (Deben Mahato Medical College Hospital)  চত্বরে রিলে ধর্নায় বসেছেন অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা। কাজে পুনর্বহালের দাবিতে চলছে বিক্ষোভ। এই ছবি পুরুলিয়ার (Purulia) দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের। হাসপাতাল সূত্রে খবর, করোনাকালে ২০২০ সালে দেড়শো জন স্বাস্থ্য কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। চলতি বছরের মার্চে চুক্তির মেয়াদ শেষ হয়। পরে ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয় মেয়াদ। মেয়াদ ফুরোনোয় কাজ হারিয়েছেন তাঁরা। এই প্রেক্ষিতে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার থেকে হাসপাতাল চত্বরে রিলে ধর্নায় বসেছেন কাজ হারানো স্বাস্থ্য কর্মীরা। বেকারত্ব ঘোচাতে বিকল্প ব্যবস্থার দাবিও জানিয়েছেন তাঁরা।

পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্য কর্মী সোমনাথ দাস বলেন, “কোভিডের সময় সার্ভিস দিয়ে সামাজিক বয়কটেরও শিকার হয়েছি। তবু কাজ ছাড়িনি। সমাধান না হওয়া পর্যন্ত ফ্রি সার্ভিস দিতেও রাজি। কোন কথাই শোনা হচ্ছে না। ওই হাসপাতালের আরেক অস্থায়ী কর্মী বলেন, “কোভিডে কেউ স্বামী কেউ সন্তান হারিয়েছে। এভাবে বসিয়ে দিলে কোথায় যাব।’’এনিয়ে স্বাস্থ্য দফতরের (Health Department) ঘাড়েই যাবতীয় দায় চাপিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কী প্রতিক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষের?  দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সুকমল বিষয়ী বলেন, “মার্চ মাসে ওয়ার্ক অর্ডার শেষ হওয়ার পরেও এক্সটেনশন দিয়েছি। ১৫ অগাস্ট সেটাও শেষ হয়। স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ এসেছে ডিসক্লোজ করার। ফের অনুরোধ করেছি।’’ করোনা আবহে অন্যের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন। এবার নিজেদের জীবন বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছেন অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা।

চলতি সপ্তাহের মঙ্গলবার, দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকে স্বাস্থ্যভবনের সামলে নার্সিং স্টাফরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, ২০২১-এ বিজ্ঞপ্তি প্রকাশের পর চলতি বছরের মে মাসে মৌখিক পরীক্ষা হয়। ২ হাজার ৪৮৫ জন উত্তীর্ণ হন বলে দাবি বিক্ষোভকারী নার্সিং স্টাফদের। অভিযোগ, এরপরও নিয়োগ নিয়ে চলছে টালবাহানা। সেই কারণেই ডেপুটেশন কর্মসূচি বলে দাবি নার্সিং স্টাফদের।

আরও পড়ুন: Jalpaiguri News: রাজ্যে প্রথম রেড পান্ডার চামড়া উদ্ধার, চিতার চামড়া-সহ গ্রেফতার ৩

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget