এক্সপ্লোর

TET: বায়োমেট্রিক মেশিন 'খারাপ', টেট পরীক্ষায় 'অব্যবস্থার' অভিযোগ, দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে অশান্তি

TET Exam: দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ৫ বছর পরে রাজ্যে প্রাথমিকের টেট সম্পন্ন হল। কিন্তু এর মধ্যেই বায়োমেট্রিক না হওয়া নিয়ে অভিযোগ উঠল দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে।

রুমা পাল, কলকাতা: টেট পরীক্ষার (TET Exam) শেষেও দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে অশান্তি। বায়োমেট্রিক (Biomentric) মেশিন খারাপ হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের বিক্ষোভ। বিক্ষোভের জেরে অসুস্থ এক পরীক্ষার্থী।               

দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ৫ বছর পরে রাজ্যে প্রাথমিকের টেট সম্পন্ন হল। কিন্তু এর মধ্যেই বায়োমেট্রিক না হওয়া নিয়ে অভিযোগ উঠল দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে। পরীক্ষার্থীরা জানান যে পরীক্ষা শুরুর আগে কিংবা পরীক্ষা শেষের পরেও ওই ইনস্টিটিউশনে বায়োমেট্রিক উপস্থিতি নেওয়া হয়নি। গোলযোগ শুরু হতে মিনিট ৪০ পরে ওই প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি বলেই অভিযোগ। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক পরীক্ষার্থী।                        

আরও পড়ুন, অ্যাডমিট কার্ডে 'ভুল' ঠিকানা, পরীক্ষা শেষের আধ ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছলেন ১০ টেট পরীক্ষার্থী

এবিপি আনন্দকে এক পরীক্ষার্থী বলেন, "আমাদের পরীক্ষা শুরুর আগে বায়োমেট্রিক অ্যাটেন্ডেনস নেওয়া হয়নি। বলা হয়েছিল পরীক্ষার পর নেওয়া হবে। পরীক্ষা শেষ হওয়ার পরও অপেক্ষা করছি। অনেকে বলছেন মেশিন খারাপ। কিন্তু বায়োমেট্রিক না হলে আমরাই যে পরীক্ষা দিয়েছি সেই প্রমাণে তো গোলযোগ হতে পারে।" এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ বিষয়ে।      

আরেক পরীক্ষার্থীর কথায়, "কোন ভোরে বেরিয়েছি বাড়ি থেকে। এখানে আসার পর না আছে জল, না যেতে পেরেছি বাথরুমে। কী চেকিং চলছে এসব? আমরা কি বোম নিয়ে পরীক্ষা দিতে এসেছি?" আরেকজন জানান প্রায় ৩০ শতাংশের হয়েছে বায়োমেট্রিক বাকি কারও হয়নি। সেন্টার কর্তৃপক্ষ দায় নিতে অস্বীকার করেছে বলে জানান তাঁরা। পরীক্ষার্থীদের মতে, "কর্তৃপক্ষের তরফে সাদা কাগজে সই করতে বলা হচ্ছে, কিন্তু এটা তো কখনই অফিসিয়াল কোনও কাগজ হতে পারে না আমাদের উপস্থিতির।"                                                                                                

প্রসঙ্গত, শনিবার পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ভেরিফিকেশনের মধ্য দিয়ে পরীক্ষা হলে ঢুকতে এবং বেরতে হবে। সব জায়গায় নজরদারি করা হচ্ছে। কিন্তু এরপরও কেন এই প্রক্রিয়াটি সম্পন্ন করা গেল না দেশপ্রিয় পার্কের এই সেন্টারটিতে তা নিয়ে প্রশ্ন উঠছে।                      

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget