এক্সপ্লোর

TET New Guidline: ঘড়ি, সোনার গয়না-গ্রাহ্য নয় পরীক্ষা কেন্দ্রে, টেটের নয়া গাইডলাইন পর্ষদের

‘টেট উত্তীর্ণ সার্টিফিকেটের লাইফ টাইম বৈধতা, একবার নয়, টেটে এবার বসা যাবে একাধিকবার’।

কলকাতা: দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই টেটের জন্যে পর্ষদের গাইডলাইন। ঘড়ি থেকে সোনার গয়না-গ্রাহ্য নয় পরীক্ষা কেন্দ্রে। ১১ ডিসেম্বর রাজ্যে টেট, বেলা ১২টা থেকে আড়াই ঘণ্টার পরীক্ষা। ‘টেট উত্তীর্ণ সার্টিফিকেটের লাইফ টাইম বৈধতা, একবার নয়, টেটে এবার বসা যাবে একাধিকবার’। বুধবার টেটের গাইডলাইন প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেটের সিলেবাস থেকে নমুনা প্রশ্ন প্রকাশ প্রাথমিক পর্ষদের। 

উল্লেখ্য, প্রাথমিক টেটে (Primary TET) বসার অনলাইনে আবেদন শুরু হয়েছিল ১৪ অক্টোবর থেকে। ১১ ডিসেম্বর রাজ্যে পরবর্তী প্রাথমিকে টেটের দিনক্ষণ আগেই ঘোষণা করেছিল সরকার। এদিন তার জন্য অনলাইনে আবেদন শুরু হল। এদিন বিকেল চারটে থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।  www.wbbpe.com এবং https://wbbprimaryeducation.org -- এই দুটি ওয়েবসাইটে।

প্রাথমিক টেটে বসার অনলাইন আবেদন শুরু: নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে তোলপাড় চলছে। এক সময় রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষমতা যাঁদের হাতে ছিল, তাঁদের প্রায় সকলেই এখন হাজতে। তালিকায় যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন, তেমনই রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিরা। জেলে রয়েছেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন উপদেষ্টা, প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান—সকলেই। এ নিয়ে শাসকদলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়িয়ে চলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে, নিয়োগ সংক্রান্ত ঘোষণায় খানিকটা স্বস্তি মিলেছে চাকরিপ্রার্থীদের। ২০২২-এর প্রাথমিক TET-এ বসার জন্য অনলাইনে আবেদন শুরু হল।

'বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই':  প্রাথমিক টেট  ( Primary TET ) উত্তীর্ণদের দাবি মানেনি পর্ষদ। আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইননানুগ নয় বলে দাবি ছিল পর্ষদের । এদিকে অনড় চাকরিপ্রার্থীরাও। ৮ বছর ধরে তাঁরা পাশ করেও চাকরি পাননি। তাই তাঁরাও আন্দোলন থেকে সরবেন না বলে জানিয়েছেন। আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়ে দিলেন বিক্ষোভকারীরা। 

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল সরাসরি জানিয়ে দেন. ‘পরপর দু’বার ইন্টারভিউ দিয়েও প্যানেলভুক্ত হননি ২০১৪-র টেট ( TET 2014 ) চাকরিপ্রার্থীরা। বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই আমাদের’। বয়সের ঊর্ধ্বসীমার সিদ্ধান্ত সরকারের কোর্টেই ছেড়েছে পর্ষদ। 

একইদিনে পরীক্ষা ও ইন্টারভিউয়ের জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৮ বছর পর শুরু হল উচ্চ প্রাথমিকের (Upper Primary) নিয়োগ প্রক্রিয়া। ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। উচ্চ প্রাথমিকে এদিন থেকেই চাকরিপ্রার্থীদের কল লেটার দেওয়া শুরু হয়েছে। এসএসসি-র (School Service Commission) তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১ হাজার ৫৮৫জনকে। এসএসসি-র চেয়ারম্যান জানান, যাঁরা উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাননি বলে আদালতে অভিযোগ জানিয়েছিলেন, এমন ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। আজ থেকেই কল লেটার পাবেন তাঁরা। আজ বিকেলের পরই তাঁরা জানতে পারবেন, কবে কোথায় কখন ইন্টারভিউ হবে। ২১ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ইন্টারভিউ হবে বলে এসএসসি সূত্রে খবর। 

সেরা শিরোনাম

Krishnendu Narayan Chowdhury: “ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?
“ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?
Bengal Oppositions : 'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget