এক্সপ্লোর

TET Scam : 'পাশ করেনি, স্ত্রী সাড়ে ৭ লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে’, বিস্ফোরক টেট অনুত্তীর্ণার স্বামী

TET Scam : চন্দন নামে একজনকে টাকা দিয়েছিল বলে শুনেছি। জানালেন টেট অনুত্তীর্ণ পাপিয়া মুখোপাধ্যায়ের স্বামী

সুজিত মণ্ডল , নদিয়া : সাড়ে ৭ লক্ষ টাকায় স্কুলের চাকরি বিক্রির অভিযোগ উঠল বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বিরুদ্ধে। টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পাওয়ার কথা স্বীকার করলেন নদিয়ার কল্যাণীর বাসিন্দা পাপিয়া মুখোপাধ্যায়ের স্বামী জয়ন্ত বিশ্বাস। তিনি বলেন, '২০১২ সালে আমার স্ত্রী টেট দিয়েছিল। কিন্তু পাস করেনি। ২০১৫-য় ফের পরীক্ষা দেয়। ২০১৭-য় চাকরি পায়। আমার স্ত্রী সাড়ে ৭ লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে। আমার টাকাও ছিল। চন্দন নামে একজনকে টাকা দিয়েছিল বলে শুনেছি। জানালেন টেট অনুত্তীর্ণ পাপিয়া মুখোপাধ্যায়ের স্বামী নদিয়ার কল্যাণীর বাসিন্দা জয়ন্ত বিশ্বাস।

কীভাবে চন্দনের সঙ্গে চেনাজানা
২০১৭-য় নদিয়ার হবিবপুরের পানপাড়ার রাঘবপুর কনভার্টেড জুনিয়র প্রাইমারি স্কুলে শিক্ষিকার চাকরি পান কল্যাণীর বাসিন্দা পাপিয়া মুখোপাধ্যায়। তাঁর স্বামী জয়ন্ত বিশ্বাস সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে জানান, বাগদার মামা-ভাগিনা গ্রামে তাঁর পৈতৃক বাড়ি রয়েছে। সেই সূত্রে বাগদার রঞ্জন ওরফে চন্দনের সঙ্গে চেনা জানা। ২০১২-য় পরীক্ষায় বসলেও টেট পাস করতে পারেননি জয়ন্তর স্ত্রী পাপিয়া। জয়ন্তর দাবি, ২০১৫-য় চন্দনকে সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়ার পর, ২০১৭-য় চাকরি পান তাঁর স্ত্রী। 

স্বামীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক নেই : পাপিয়া
যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন পাপিয়া। তিনি জানান, স্বামীর সঙ্গে বহুদিন সম্পর্ক নেই। তিনি জানান, ' ২০১২ সালে ছেলে অসুস্থ হওয়ায় টেট দিইনি। ওই অ্যাডমিট কার্ড নিয়ে ২০১৪-য় পরীক্ষায় বসি। নিয়মানুযায়ী মোবাইলে এসএমএস আসে। নিয়ম মেনে ২০১৭-য় স্কুলে জয়েন করি। স্বামীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক নেই। একাধিক কোর্টে ৬-৭টি মামলা চলছে। উনি কাকে টাকা দিয়েছেন জানা নেই। নিয়োগ-বিতর্কে দাবি পাপিয়া মুখোপাধ্যায়ের।' 

' অনির্দিষ্টকালের ছুটিতে আছেন পাপিয়া ' 
পাপিয়া নদিয়ার হবিবপুরের রাঘবপুর রূপান্তরিত নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষিকা। স্কুলের প্রধান শিক্ষক সিদ্ধার্থশঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন, ৩১ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের ছুটিতে আছেন পাপিয়া। তবে নিয়োগ-বিতর্ক নিয়ে মুখ খুলতে চাননি প্রধান শিক্ষক। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget